ক্রমসংকোচন কাকে বলে?

মানবদেহের অনৈচ্ছিক পেশি দেহের প্রয়োজনে মন্থর ও ধীরগতিতে সংকুচিত হলে তাকে ক্রমসংকোচন বলে।


বিজ্ঞান (Science) বিষয়ের আরও প্রশ্ন ও উত্তর

১। বৃহদান্ত্রে খাদ্য হজম হয় না কেন?

উত্তর : বৃহদান্ত্র খাদ্যের জলীয় অংশ থেকে পানি শোষণ করে। এতে শরীর থেকে পানি বেশি পরিমাণে বের হওয়া রোধ করে। বৃহদান্ত্রে কোনো জারক রস বা এনজাইম তৈরি হয় না। তাই বৃহদান্ত্রে খাদ্য হজম হয় না।


২। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম লেখ।

উত্তর : মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর নাম হলো- ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় ও বাম নিলয়।


৩। রক্তের দুটি কাজ উল্লেখ কর।

উত্তর : রক্তের দুটি কাজ নিচে উল্লেখ করা হলো–

i. রক্ত খাদ্যের সারাংশকে দেহের সর্বত্র বহন করে নিয়ে যায়।

ii. দেহে কোনো রোগজীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেত রক্তকণিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে।