অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে একই নয় কেন? ব্যাখ্যা করো।

অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।

অভিকর্ষজ ত্বরণকে 'g' দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষজ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হচ্ছে মিটার/সেকেন্ড-২।


অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন স্থানে একই নয় কেন? ব্যাখ্যা করো।

ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ এর মান নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর। যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে খানিক চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ R ও ধ্রুবক নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ R এর মান সবচেয়ে কম বলে সেখানে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি। আবার বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি বলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে কম। সুতরাং দেখা যাচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধের পরিবর্তনের জন্যই পৃথিবীর সব স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সমান নয়।


আরো পড়ুনঃ-

১। মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় প্রাবল্যের একক ও মাত্রা কি?

২। বস্তুর ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি?

৩। মহাকর্ষ ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে পার্থক্য কি?

৪। কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্রে শূন্য– ব্যাখ্যা করো।