উদাহরণ : হ্যালোজেন এসিড (HX) এর ঋণাত্মক ও ধনাত্মক অংশ হলো যথাক্রমে X- ও H+। কাজেই প্রোপিনের ও HBr-এর বিক্রিয়ায় H-প্রোপাইল ব্রোমাইড ও iso-প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন হবে।
এক্ষেত্রে মার্কনিকভের নিয়ন অনুসারে, প্রধানত প্রোপিনের 1নং কার্বনের সাথে ধনাত্মক অংশ H+ 2নং কার্বনের সাথে ঋণাত্মক অংশ Br- যুক্ত হয়েছে। তাই প্রধানত উৎপাদ হয়েছে iso-প্রোপাইল ব্রোমাইড।