১. ব্যক্তি সমাজকর্মের মূল কেন্দ্রবিন্দু কোনটি?
ক. সমস্যা খ. স্থান
গ. ব্যক্তি ঘ. প্রক্রিয়া
সঠিক উত্তর : গ
২. সমস্যা সমাধান কয়টি স্তরে বিভক্ত?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : ঘ
৩. একটি আদর্শ সংস্কৃতি ধারণ করাকে কী বলা হয়?
ক. উপযোজন
খ. আত্মীকরণ
গ. দলীয় প্রতিযোগিতা
ঘ. ঐকমত্য গঠন
সঠিক উত্তর : খ
৪. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?
ক. চারটি খ. পাঁচটি
গ. ছয়টি ঘ. সাতটি
সঠিক উত্তর : খ
৫. সমাজকর্মের মৌলিক পদ্ধতি হলো—
i. ব্যক্তি সমাজকর্ম
ii. দল সমাজকর্ম
iii. সমষ্টি সমাজকর্ম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৬. সমস্যা সমাধান প্রক্রিয়ার প্রধান স্তর হচ্ছে—
i. মনো-সামাজিক তথ্য সংগ্রহ
ii. সমস্যা নির্ণয়
iii. মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৭. অনুন্নত ও স্থবির সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের প্রক্রিয়া হলো—
ক. দল সমাজকর্ম খ. সমষ্টি সংগঠন
গ. সমষ্টি উন্নয়ন ঘ. সামাজিক কার্যক্রম
সঠিক উত্তর : গ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গ্রামীণ ব্যাংক দরিদ্র নারীদের দলভিত্তিক ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করছে। দুস্থ অসহায়দের কর্মভিত্তিক দল গঠন করে উত্পাদন খাতে ঋণ প্রদান করা হয়। ব্যক্তির চেয়ে দলীয় দায়িত্ব ও কর্তব্যবোধের প্রতি এতে গুরুত্ব দেওয়া হয়।
৮. অনুচ্ছেদে কোন ধরনের দলের উল্লেখ রয়েছে?
ক. প্রত্যক্ষ দল খ. পরোক্ষ দল
গ. ট্রিটমেন্ট গ্রুপ ঘ. টাস্ক গ্রুপ
সঠিক উত্তর : খ
৯. নিচের কোনটি দল সমাজকর্মের উপাদান—
ক. দলীয় প্রক্রিয়া
খ. দল সমাজকর্ম প্রক্রিয়া
গ. সামাজিক প্রক্রিয়া
ঘ. দলীয় ক্রিয়া-প্রতিক্রিয়া
সঠিক উত্তর : খ
১০. ‘We Feeling’ কোন দলে থাকে?
ক. প্রাথমিক দলে খ. মাধ্যমিক দলে
গ. অন্তর্দলে ঘ. বহির্দলে
সঠিক উত্তর : গ
১১. সুসংগঠিত সেবা বলতে কী বোঝ?
ক. ব্যক্তিগত সেবা
খ. বিচ্ছিন্ন সেবা
গ. প্রাতিষ্ঠানিক সেবা
ঘ. ঐতিহ্যগত সেবা
সঠিক উত্তর : গ
১২. সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ কোনটি?
ক. তথ্য সংগ্রহ
খ. সমস্যা নির্বাচন
গ. তথ্য বিশ্লেষণ
ঘ. গবেষণার নকশা প্রণয়ন
সঠিক উত্তর : খ
১৩. কোনটির মাধ্যমে সাহায্যার্থীর গোপন তথ্য জানা সম্ভব হয়?
ক. র্যাপো
খ. পারিবারিক সম্পর্ক
গ. সামাজিক সম্পর্ক
ঘ. রাজনৈতিক সম্পর্ক
সঠিক উত্তর : ক
১৪. ‘Social Diagnosis’ নামক বইটির রচয়িতা কে?
ক. ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার
খ. এইচ এইচ পার্লম্যান
গ. ও বোজেম
ঘ. ম্যারি রিচম্যান্ড
সঠিক উত্তর : ঘ
১৫. র্যাপো শব্দের অর্থ কী?
ক. মানবিক সম্পর্ক
খ. পেশাগত সম্পর্ক
গ. অর্থনৈতিক সম্পর্ক
ঘ. পারিবারিক সম্পর্ক
সঠিক উত্তর : খ
১৬. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম হলো—
i. বৈজ্ঞানিক
ii. দাননির্ভর
iii পদ্ধতিগত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৭. দলীয় সমস্যা সমাধান প্রক্রিয়ার ধাপ হলো—
i. সমস্যা সুনির্দিষ্টকরণ
ii. সমস্যা বিশ্লেষণ
iii. সমাধানের নির্ধারক প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব হাসান একজন উচ্চশিক্ষিত ও সচেতন মানুষ। তিনি সমাজের মানুষের মধ্যে বিরাজমান নিরক্ষরতা, কুসংস্কার, পুষ্টিহীনতা ইত্যাদি সমস্যা নিরসনে যুবকদের সচেতন করেন। তিনি তাদের নিয়ে সুসংগঠিত দলীয় প্রচেষ্টা শুরু করেন।
১৮. জনাব হাসানের কাজটি সমাজকর্মের কোন পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক. সমাজকর্ম গবেষণা
খ. সামাজিক কার্যক্রম
গ. সমষ্টি সমাজকর্ম
ঘ. সমাজকল্যাণ প্রশাসন
সঠিক উত্তর : খ
১৯. উদ্দীপকে জনাব হাসানের কাজটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজকর্ম পদ্ধতিটির উপাদানগুলো হচ্ছে—
i. সচেতনতা
ii. সংগঠন
iii. দলীয় প্রচেষ্টা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
২০. জ্ঞান প্রয়োগের পন্থা বা মাধ্যমকে কী হিসেবে আখ্যায়িত করা হয়?
ক. উত্স খ. তত্ত্ব
গ. পদ্ধতি ঘ. সংগঠন
সঠিক উত্তর : গ