পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়ামের ব্যবহার। (Petroleum in Bengali)

পেট্রোলিয়াম হচ্ছে তরল দাহ্য পদার্থ যা খনি থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম জাতীয় পদার্থগুলো জৈব যৌগ যা প্রধানত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত।


পেট্রোলিয়ামের উপাদান (Elements of petroleum)

পেট্রোলিয়ামের উপাদানগুলো হচ্ছে গ্যাস, পেট্রোল, কেরোসিন, ডিজেল, লুব্রিকেটিং তেল এবং বিটুমিন। আংশিক পাতনের সাহায্যে এ উপাদানগুলো পৃথক করে ব্যবহারের উপযোগী করে তুলা হয়।


পেট্রোলিয়াম কীভাবে উৎপন্ন হয়?

পেট্রোলিয়াম হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ। পেট্রোলিয়াম তৈরি হয় প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষ থেকে। হাজার হাজার বছর আগে মারা যাওয়া প্রাণী ও উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে। ভূ-অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের জৈব বিধ্বংসী পাতন ঘটে। যার ফলে পেট্রোলিয়াম উৎপন্ন হয়।


পেট্রোলিয়ামের ব্যবহার (Use of petroleum)

পেট্রোলিয়াম জাতীয় পদার্থের বড় একটি অংশ ব্যবহৃত হয় যানবাহনে জ্বালানি হিসেবে। কৃষিজমিতে সেচ কাজে, ডিজেল চালিত ইঞ্জিনে জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। এছাড়া শিল্প-কারখানায় সার, কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, গ্রিজ ইত্যাদি তৈরিতেও পেট্রোলিয়াম ব্যবহৃত হয়।


আরো পড়ুনঃ-

১। প্রাকৃতিক গ্যাস (Natural gas) কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি কি?