পীড়ন কাকে বলে? কত প্রকার ও কি কি? What is called Stress?

বাইরে থেকে বল প্রয়োগের ফলে কোন বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর এক প্রকার বল সৃষ্টি হয়, যা প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়া করে বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। বস্তুর একক ক্ষেত্রফলের উদ্ভূত এই বাধাদানকারী বলের মানকে পীড়ন বলে। বলকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করা হলে পীড়ন পাওয়া যায়। পীড়ন একটি স্কেলার রাশি। এর কোন দিক নেই। কোনো বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত অসহ ভারকে অসহ পীড়ন বলে।

পীড়নের একক (Unit of Stress)

আন্তর্জাতিক পদ্ধতিতে (এসআই) পীড়নের একক প্যাসকেল (Pa)।


পীড়নের মাত্রা (Dimension of Stress)

পীড়নের মাত্রা হল [ML-1T-2]। অর্থাৎ চাপের মাত্রা ও পীড়নের মাত্রা একই হয়।


অসহ পীড়ন

বস্তুর ওপর প্রয়োগকৃত বল বেশি হয়ে গেলে বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়। সবচেয়ে কম মানের যে বলের জন্য বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, তাকে অসহ বল বলে। আর অসহ বলের জন্য যে পীড়ন হয় তাকে অসহ পীড়ন বলে।


পীড়নের প্রকারভেদ (Types of Stress)

বস্তুর প্রকৃতির ওপর ভিত্তি করে তিন ধরনের পীড়ন দেখা যায়। যথা : ১) দৈর্ঘ্য বা টান পীড়ন ২) আয়তন পীড়ন এবং ৩) ব্যাবর্তন পীড়ন

১) দৈর্ঘ্য পীড়ন : দৈর্ঘ্য বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলে।

২) আয়তন পীড়ন : আয়তন বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বাধাদানকারী বলের সৃষ্টি হয় তাকে আয়তন পীড়ন বলে।

৩) আকার বা ব্যবর্তন পীড়ন : আকার বিকৃতি প্রতিরোধ করার জন্য বস্তুর ভিতর থেকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর যে স্পর্শীনী বল ক্রিয়াশীল হয় তাকে আকার পীড়ন বলে।


Tags :

  • পীড়ন কি রাশি?
  • পীড়ন এর একক কি?
  • পীড়ন কীভাবে বিকৃতি ঘটায়?
  • পীড়নের মাত্রা কি?
  • পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কি?
  • পীড়ন অর্থ কি?
  • পীড়ন in english
  • পীড়নের সূত্র কি?
  • পীড়ন এর একক কোনটি?
  • পীড়ন কত প্রকার কি কি?
  • অনুদৈর্ঘ্য পীড়ন কাকে বলে?
  • পীড়নের si একক কি?
  • কৃন্তন পীড়ন কাকে বলে?
  • পীড়ন এর সূত্র কী?
  • পীড়ন ও বিকৃতির মধ্যে পার্থক্য কি?
  • তাপীয় পীড়ন কাকে বলে?