আলু ও আদার পার্থক্য নিম্নরূপ–
আলু
১. আলু দ্বিবীজপত্রী।
২. আলুর মূল খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে টিউবার (কন্দ) গঠন করে।
৩. আলু সবজি হিসেবে ব্যবহার করা হয়।
৪. আলু শর্করা জাতীয় খাদ্য হিসেবে গ্রহণ করা যায়।
আদা
১. আদা একবীজপত্রী।
২. আদার মূল খাদ্য সঞ্চয় করে রাইজোম গঠন করে।
৩. আদা মসলা হিসেবে ব্যবহার করা হয়।
৪. আদা শর্করা জাতীয় খাদ্য হিসেবে গ্রহণ করা যায় না।