প্রোগ্রাম রচনার ধাপসমূহ কি কি?

প্রোগ্রাম রচনার ক্ষেত্রে পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। প্রোগ্রাম রচনার সাধারণ ধাপগুলো হলো-

ক) অ্যালগরিদম (Algorithm)

খ) প্রবাহচিত্র (Flow Chart)

গ) প্রোগ্রাম ডেভেলপমেন্ট বা কোডিং (Program Coding)

ঘ) ত্রুটি সংশোধন (Debugging)


ক) অ্যালগরিদম (Algorithm)

প্রোগ্রাম রচনা করার পর্যায়ক্রমিক ধাপগুলোর গঠন নির্ধারণ করে নেওয়ার জন্য সিদ্ধান্তক্রম তৈরি করে নিতে হয়। এরূপ সিদ্ধান্তক্রমকেই প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদম হচ্ছে যেকোন সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি।


খ) প্রবাহচিত্র (Flow Chart)

ফ্লোচার্ট হচ্ছে অ্যালগরিদম বা সিদ্ধান্তক্রমের ধাপসমূহের চিত্ররূপ। প্রোগ্রামের ধাপগুলো কোনপথে এবং কিভাবে প্রবাহিত হচ্ছে তা চিত্র আকারে উপস্থাপন করাই হচ্ছে ফ্লোচার্টের মূল উদ্দেশ্য। প্রবাহচিত্রকে প্রধানত দু'ভাগে ভাগ করা হয়। যথা-

১) সিস্টেম ফ্লোচার্ট : অনেকগুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয় হচ্ছে একটি সিস্টেম বা ব্যবস্থা। একটি সিস্টেমের ডাটার প্রবাহ বা প্রক্রিয়াকরণের প্রবাহ প্রদর্শণকারী চার্টই সিস্টেম চার্ট।

২) প্রোগ্রাম ফ্লোচার্ট : প্রোগ্রাম লেখার পূর্বে প্রোগ্রামের কাজের ধাপগুলো চিত্রের সাহায্যে লেখাই প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্টে প্রোগ্রামের কাজের বিশদ বিবরণ থাকে না। কিন্তু প্রোগ্রাম ফ্লোচার্টে এর বিশদ বিবরণ থাকে।


গ) প্রোগ্রাম কোডিং

ফ্লোচার্টের বিষয়কে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষায় রূপান্তরিত করাকে কোডিং বলে।

  • সুডো কোড (Pseudo Code) : প্রোগ্রাম রচনা এবং উন্নয়নে সুডোকোড একটি জনপ্রিয় পদ্ধতি। সুডো গ্রিক শব্দ। সুডো শব্দের অর্থ হলো ছদ্ম। প্রোগ্রামিংয়ে সুডোকোড বলতে প্রকৃত প্রোগ্রামিং বোঝানো হয় না। প্রোগ্রামিংয়ের ধরন এবং কার্যাবলি তুলে ধরার জন্য সমাহারকে সুডো কোড বলে।