ফ্যারাডের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday's Law of Electromagnetic Induction)

ইংরেজ রসায়নবিদ ও পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালে সর্বপ্রথম চৌম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা যায় তা আবিষ্কার করেন। তাই একে ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন বা বিদ্যুৎ চৌম্বকীয় আবেশ বলে। তিনি প্রমাণ করেন যে, যখন কোনো পরিবাহী তারে চৌম্বক বলরেখাকে কর্তন করে তখন ঐ পরিবাহী তারে ইলেকট্রোমোটিভ ফোর্স উত্পন্ন হয়। এছাড়াও তিনি প্রমাণ করেন যে, ইলেকট্রোমোটিভ ফোর্সের পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স যে হারে পরিবর্তন হয় এটির সমানুপাতিক। উক্ত তথ্যগুলো ফ্যারাডে প্রথম আবিষ্কার করেন বলেই সূত্রগুলোকে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সূত্র (Faraday's Law of Electromagnetic Induction) বলে। সূত্রগুলো নিম্নরূপ–

প্রথম সূত্র : যদি একটি তার বা কয়েলে ইলেকট্রোমোটিভ ফোর্স আবেশিত হয়, তখন উক্ত তারের সাথে সংযুক্ত ফ্লাক্সের পরিবর্তন ঘটে।

দ্বিতীয় সূত্র : আবিষ্ট ইলেকট্রোমোটিভ ফোর্স সরাসরি ফ্লাক্সের পরিবর্তন হারের সাথে সমানুপাতিক।


আরো পড়ুনঃ-

১। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া কাকে বলে?

২। ম্যাক্সওয়েলের তাড়িতচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো।

৩। তড়িৎ চুম্বক কাকে বলে? তড়িৎ চুম্বক এর ব্যবহার ও সুবিধা।

৪। স্থায়ী চুম্বক কাকে বলে? স্থায়ী চুম্বক ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি?

৫। লেঞ্জের সূত্র কি? What is Lenz law in Bengali/Bangla?

৬। চুম্বক কি? চুম্বকের ধর্ম, শ্রেণিবিভাগ এবং প্রয়োগ। (Magnet in Bengali)

৭। প্যারা-ম্যাগনেটিক, ডায়া-ম্যাগনেটিক এবং ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে?

৮। কৃত্রিম চুম্বক (Artificial magnet) কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য কি?

৯। চৌম্বক পদার্থ ও অচৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য কি?

১০। চৌম্বক বলরেখা কাকে বলে? চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি কি?

১১। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে?