আলো বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

১. অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়–

i. জ্বালানি কাজে

ii. পাকস্থলি পর্যবেক্ষণে

iii. টেলিযোগাযোগের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii    (খ) i ও iii

(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii


২. সংকট কোণের মান ৬০° হলে পূর্ণ-অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য আপতন কোণের মান কোনটি?

(ক) ৩০°    (খ) ৪৫°

(গ) ৬০°    (ঘ) ৭৫°


৩. একটি ক্যামেরায় কয়টি অংশ থাকে?

ক) ৫টি    খ) ৭টি

গ) ৪টি    ঘ) ৯টি


৪. ম্যাগনিফাইং গ্লাসে কোনটি ব্যবহৃত হয়?

ক) অবতল লেন্স

খ) অবতল দর্পণ

গ) উত্তল লেন্স

ঘ) উত্তল দর্পণ


৫. নিচের কোন অংশটি চক্ষুকে বাহিরের বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে?

ক) শ্বেতমণ্ডল    খ) আইরিস

গ) অক্ষিগোলক    ঘ) কর্নিয়া


৬. শ্বেতমন্ডলের সামনের অংশকে বলে–

ক) কর্নিয়া    খ) আইরিশ

গ) পিউপিল    ঘ) রেটিনা


৭. আলো কাচ থেকে বায়ু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ ৩২° হলে প্রতিসরিত রশ্মিটি মাধ্যমের বিভেদতল বরাবর যায়। এক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত?

ক) ০°    খ) ৩২°

গ) ৯০°    ঘ) ১৮০°


৮. চোখের আকৃতি ঠিক রাখে কোনটি?

ক) শ্বেতমণ্ডল    খ) কর্ণিয়া

গ) অক্ষিগোলক    ঘ) আইরিশ


৯. কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জোগায়?

ক) চোখের মণি    খ) আইরিশ

গ) রেটিনা    ঘ) কর্ণিয়া

 

১০. কর্ণিয়ার পিছনের অংশকে কী বলে?

ক) লেন্স    খ) রেটিনা

গ) মণি    ঘ) আইরিস


১১. চোখের পাতার সাথে ক্যামেরার কোন অংশের মিল রয়েছে?

ক) কোরয়েড    খ) ডায়াফ্রাম

গ) সাটার    ঘ) পর্দা


১২. নিচের কোনটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রং-এর হয়?

ক) আইরিস    খ) মণি

গ) রেটিনা    ঘ) কর্ণিয়া


উত্তরঃ–

১ : (গ); ২ : (ঘ); ৩ : খ); ৪ : (গ); ৫ : ক); ৬ : ক); ৭ : গ); ৮ : ক); ৯ : গ);১০ : ঘ); ১১ : গ); ১২ : ক); 


আরো পড়ুনঃ-

১। প্রাণিজগতের শ্রেণিবিন্যাস বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

২। জীবের বৃদ্ধি ও বংশগতি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি)

৩। সমন্বয় ও নিঃসরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (অষ্টম শ্রেণি