অধ্যায়-১ : স্রষ্টা ও সৃষ্টি, ষষ্ঠ শ্রেণির হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রশ্ন-১. বড় সুন্দর ও বিচিত্র কোনটি?

উত্তর : পৃথিবী।


প্রশ্ন-২. পৃথিবীর উপরে কী রয়েছে?

উত্তর : সুনীল আকাশ।


প্রশ্ন-৩. পৃথিবীর শ্রেষ্ঠ জীব কী?

উত্তর : মানুষ।


প্রশ্ন-৪. হিন্দুধর্মানুসারে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে কী নামে অভিহিত করা হয়?

উত্তর : ঈশ্বর।


প্রশ্ন-৫. নিখিল ভুবনের সৃষ্টিকর্তা কে?

উত্তর : ঈশ্বর।


প্রশ্ন-৬. আত্মার কী নেই?

উত্তর : আত্মার মৃত্যু নেই।


প্রশ্ন-৭. ঈশ্বর কোথায় অবস্থান করেন?

উত্তর : আত্মারূপে জীবদেহে অবস্থান করেন।


প্রশ্ন-৮. স্রষ্টার অপর নাম কী?

উত্তর : ঈশ্বর।


প্রশ্ন-৯. মানুষ, মহাবিশ্ব এবং মহাবিশ্বের সর্বকিছু কে সৃষ্টি করেছেন?

উত্তর : ঈশ্বর।


প্রশ্ন-১০. অসীম ক্ষমতার অধিকারী কে?

উত্তর : ঈশ্বর।


প্রশ্ন-১১. অমরত্ব কথার অর্থ কী?

উত্তর : মৃত্যুকে জয় করা।


প্রশ্ন-১২. ‘স্বেচ্ছারূপং’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘স্বেচ্ছারপং’ শব্দের অর্থ হলো- স্বেচ্ছারপধারী, অর্থাৎ স্বয়ং ঈশ্বর।


প্রশ্ন-১৩. ঈশ্বর কে?

উত্তর : ঈশ্বর এ বিশাল পৃথিবী ও সকল জীবের সৃষ্টিকর্তা।


প্রশ্ন-১৪. জীবের অস্তিত্ব কার উপর নির্ভরশীল?

উত্তর : জীবের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল।


প্রশ্ন-১৫. আমাদের পরম ধর্ম কী?

উত্তর : জীবসেবা হলো আমাদের পরম ধর্ম।