১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কত জন থাকে?
ক. ১ জন খ. ২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
সঠিক উত্তর : ক
২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত—
i. উন্নত দেশসমূহে
ii. উন্নয়নশীল দেশসমূহে
iii. অনুন্নত দেশসমূহে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রিমন, লিমন ও তানজিম তিন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। তাদের দক্ষতা, সততা ও মেধার কারণে অতিদ্রুত তারা ব্যবসায়ে সাফল্য পান। বর্তমানে ব্যবসায়টির মূলধন বেড়েছে। বেড়েছে তাদের ব্যক্তিগত মূলধনের পরিমাণও। তাই তারা ব্যবসায়টিকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রির জন্য সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা আশা করছেন তাদের নতুন ব্যবসায়টি ব্যাপক কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি ও রপ্তানিতে বিশেষ অবদান রাখবে।
৩. অংশীদার কত প্রকার?
ক. ৪ প্রকার খ. ৫ প্রকার
গ. ৬ প্রকার ঘ. ৭ প্রকার
সঠিক উত্তর : গ
৪. প্রাথমিক পর্যায়ে ব্যবসায়টির সদস্যসংখ্যা সর্বোচ্চ কত জন হতে পারে?
ক. ১০ জন খ. ১৫ জন
গ. ২০ জন ঘ. ২৫ জন
সঠিক উত্তর : গ
৫. তাদের প্রথম ব্যবসায়টি বাংলাদেশে কত সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের
গ. ১৯৯৪ সালের ঘ. ২০০৪ সালের
সঠিক উত্তর : খ
৬. ইউরোপ ও আমেরিকার কত ভাগ ব্যবসায় একমালিকানা–ভিত্তিক?
ক. ৬০% খ. ৭০%
গ. ৮০% ঘ. ৯০%
সঠিক উত্তর : গ
৭. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায় সমিতি
সঠিক উত্তর : ক
৮. পাবলিক লিমিটেড কোম্পনির ন্যূনতম কত জন পরিচালক থাকতে হবে?
ক. ২ জন খ. ৩ জন
গ. ৪ জন ঘ. ৫ জন
সঠিক উত্তর : খ
৯. ‘চূড়ান্ত বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. রাষ্ট্রীয় কারবার
সঠিক উত্তর : খ
১০. প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়—
i. উত্তর আমেরিকায়
ii. পশ্চিম ইউরোপে
iii. পূর্ব ইউরোপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১১. ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি?
ক. দায় অসীম
খ. দায় সসীম
গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা
সঠিক উত্তর : খ
১২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিমসত্তার অধিকারী বলা হয়?
ক. অংশীদারি খ. সমবায়
গ. একমালিকানা ঘ. যৌথ মূলধনী
সঠিক উত্তর : ঘ
নিচের উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রভা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করল। অপর দিকে মিতা ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে। উভয়েই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করল, কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারল না।
১৩. প্রভাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. সমবায় সংগঠন
সঠিক উত্তর : খ
১৪. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ—
i. এটি পাবলিক লি. কোম্পানি
ii. এটি প্রাইভেট লি. কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১৫. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চান। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. চুক্তি খ. বিবরণীপত্র
গ .উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র
সঠিক উত্তর : ক
১৬. সমবায় প্রতিষ্ঠানটি নিবন্ধনের জন্য করণীয়—
i. যথাযথ সমবায় সমিতি গঠন
ii. ৩০০ টাকার ট্রেজারি চালান
iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধ শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?
ক. পচনশীল পণ্যের ব্যবসায়
খ. রাসায়নিক পণ্যের ব্যবসায়
গ. ক্ষুদ্র কুটিরশিল্প
ঘ. মনোহারি দোকান
সঠিক উত্তর : খ
১৮. ‘সকলে একমত হয়ে বিলোপ সাধনের’ ধারা কত?
ক. ৩৯ খ. ৪০
গ. ৪১ ঘ. ৪২
সঠিক উত্তর : খ
১৯. ২০০১ সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে?
ক. ৩ খ. ২
গ. ৪ ঘ. ৬
সঠিক উত্তর : ক
২০. অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা কীভাবে মূলধন সরবরাহ করে থাকেন?
ক. সমান হারে খ. অসমান হারে
গ. আইনানুযায়ী ঘ. চুক্তি অনুযায়ী
সঠিক উত্তর : ঘ
২১. কোম্পানির অস্তিত্ব কোন ধরনের?
ক. ক্ষণস্থায়ী খ. চিরস্থায়ী
গ. অস্থায়ী ঘ. নির্দিষ্ট
সঠিক উত্তর : খ
২২. পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে?
ক. অংশীদারি ব্যবসায়
খ. যৌথ মূলধনী ব্যবসায়
গ. সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
সঠিক উত্তর : গ
২৩. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়—
i. বিবরণপত্র
ii. নিবন্ধনপত্র
iii. ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
২৪. মালিকানার ভিত্তিতে ব্যবসায় কত প্রকার?
ক. ৩ খ. ৪
গ. ৫ ঘ. ৬
সঠিক উত্তর : গ
২৫. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত?
ক. ১০ জন খ. ২০ জন
গ. ৩০ জন ঘ. ৫০ জন
সঠিক উত্তর : ক
২৬. কোন অংশীদার ব্যবসায়েয় মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না?
ক. সাধারণ অংশীদার
খ. ঘুমন্ত অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. সীমিত অংশীদার
সঠিক উত্তর : গ
২৭. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব?
ক. সমবায় সমিতি
খ. রাষ্ট্রীয় ব্যবসায়
গ. একমালিকানা ব্যবসায়
ঘ. অংশীদারি ব্যবসায়
সঠিক উত্তর : গ
২৮. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. পরিচালকরা খ. কর্মীরা
গ. শেয়ারহোল্ডাররা ঘ. জনসাধারণ
সঠিক উত্তর : গ
২৯. কোম্পানির জন্ম পত্রিকা বলা হয় কোনটিকে?
ক. আবেদনপত্রকে খ. দলিলপত্রকে
গ. যোগাযোগপত্রকে ঘ. নিবন্ধনপত্রকে
সঠিক উত্তর : ঘ
৩০. একমালিকানা ব্যবসায়ের দায় কীরূপ?
ক. অসীম খ. সসীম
গ. সামান্য ঘ. দায় নেই
সঠিক উত্তর : ক
৩১. সমভোটাধিকার কিসের প্রতীক?
ক. সহমর্মিতার খ. সহযোগিতার
গ. সাম্যের ঘ. সেবার
সঠিক উত্তর : গ
৩২. ব্যবসায় সংগঠন গড়ে উঠেছে কেন?
ক. মানুষের চাহিদা পূরণে
খ. রাজনীতি করতে
গ. জুলুম করতে
ঘ. বিক্রয় করতে
সঠিক উত্তর : ক
৩৩. ‘অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে মর্যাদা থেকে নয়।’- এটি কত সালের অংশীদারি আইনে উল্লেখ আছে?
ক. ১৯১৩ খ. ১৯৩২
গ. ১৯৯৪ ঘ. ২০১০
সঠিক উত্তর : খ
৩৪. রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠা করা হয় কেন?
ক. জনকল্যাণের জন্য
খ. মুনাফা অর্জনের জন্য
গ. লাভের জন্য
ঘ. কর আদায়ের জন্য
সঠিক উত্তর : ক
৩৫. কোন ধরনের অংশীদারের দায় অসীম?
ক. ঘুমন্ত অংশীদার
খ. সীমিত অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. সাধারণ অংশীদার
সঠিক উত্তর : ঘ
৩৬. প্রথম কোম্পানি আইন পাস হয় কত সালে?
ক. ১৮৪০ সালে খ. ১৮৪২ সালে
গ. ১৮৪৪ সালে ঘ. ১৮৪৬ সালে
সঠিক উত্তর : গ
৩৭. জাতীয় সমবায় সমিতি গঠিত হয় কী নিয়ে?
ক. ২০ জন সদস্য নিয়ে
খ. ১০টি প্রাথমিক সমিতি নিয়ে
গ. ২০টি প্রাথমিক সমিতি নিয়ে
ঘ. ১০টি কেন্দ্রীয় সমিতি নিয়ে
সঠিক উত্তর : ঘ
৩৮. প্রাইভেট লি. কোম্পানি কখন কাজ শুরু করতে পারে?
ক. আবেদনের পরে
খ. নিবন্ধনের পরে
গ. স্মারকলিপি তৈরির পরে
ঘ. কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে
সঠিক উত্তর : খ
৩৯. ১০টি প্রাথমিক সমবায় সীমিত নিয়ে কী গঠিত হয়?
ক. প্রাথমিক সমবায় সমিতি
খ. কেন্দ্রীয় সমবায় সমিতি
গ. জাতীয় সমবায় সমিতি
ঘ. রাষ্ট্রীয় সমবায় সমিতি
সঠিক উত্তর : খ
৪০. অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু কয়টি?
ক. ১৬টি খ. ১৫টি
গ. ১৭টি ঘ. ২০টি
সঠিক উত্তর : গ
৪১. বিশ্বের ১ম সমবায় সমিতির নাম কী?
ক. রচডেল সমবায় সমিতি
খ. রজভেল সমবায় সমিতি
গ. রায়হান সমবায় সমিতি
ঘ. বড় চেল সমবায় সমিতি
সঠিক উত্তর : ক
৪২. কত সালে ভারতীয় কোম্পানি আইন আবার নতুন করে পাস হয়?
ক. ১৯১৩ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৫ সালে ঘ. ১৯৩৭ সালে
সঠিক উত্তর : ক
৪৩. যৌথ মূলধনী কোম্পানির মালিকেরা লভ্যাংশ পায় কীভাবে?
ক. চুক্তি অনুযায়ী খ. শেয়ার অনুপাতে
গ. আইন অনুযায়ী ঘ. ধারা মতে
সঠিক উত্তর : খ
নিচের তথ্য অবলম্বনে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তানিম, বেলাল ও জামাল তিন বন্ধু সমান মূলধন দিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করেন। হাবিব সমান মুনাফা গ্রহণ করলেও সে কোনো পরিচালনায় অংশগ্রহণ করেন না। তার বাবার মৃত্যুতে পারিবারিক দায়দেনার কারণে সে দেউলিয়া ঘোষিত হলে তার ব্যবসায় বিলোপের সিদ্ধান্ত নেয়।
৪৪. হাবিব কোন ধরনের অংশীদার?
ক. ঘুমন্ত খ. নামমাত্র
গ. সীমাবদ্ধ ঘ. আপাতদৃষ্টিতে
সঠিক উত্তর : ঘ
৪৫. উপযুক্ত পরিস্থিতির কারণে উদ্দীপকের ব্যবসায়টির কীরূপ বিলোপ সাধন ঘটবে?
ক. বিজ্ঞপ্তির মাধ্যমে খ. বাধ্যতামূলক
গ. বিশেষ ঘটনা সাপেক্ষে ঘ. আদালতের নির্দেশে
সঠিক উত্তর : গ
৪৬. সবচেয়ে প্রাচীন ও জনপ্রিয় সংগঠন কোনটি?
ক. অংশীদারি খ. একমালিকানা
গ. সমবায় ঘ. যৌথ মূলধনী
সঠিক উত্তর : খ
৪৭. কোম্পানি গঠনের প্রক্রিয়া কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর : গ
৪৮. পাবলিক লি. কোম্পানি কোনটি ছাড়া ব্যবসায় শুরু করতে পারে না?
ক. শেয়ারহোল্ডার খ. চুক্তি
গ. কার্যারম্ভের অনুমতিপত্র ঘ. নিবন্ধনপত্র
সঠিক উত্তর : গ
৪৯. সমবায় গঠন করতে সর্বাধিক সদস্যসংখ্যা কত হবে?
ক. ২০ জন খ. ৩০ জন
গ. ৪০ জন ঘ. সর্বাধিকের সীমা নেই
সঠিক উত্তর : ঘ
৫০. অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে—
i. সকলের দ্বারা
ii. সকলের পক্ষে একজনের দ্বারা
iii. সরকার দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক