উত্তর : প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ।
২। গলগি বডির কাজ কি?
উত্তর : গলগি বডির কাজ নিম্নরুপ :
i. উৎসেচক, হরমোন ইত্যাদি ক্ষরণ করে।
ii. কোনো কোনো বিপাকীয় কার্যের সাথে এরা সম্পর্কিত।
iii. কখনো কখনো প্রোটিন সঞ্চয় করে রাখে।
৩। কোষের সংজ্ঞা দাও।
উত্তর : জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে।
৪। উদ্ভিদ এবং এর ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর : উদ্ভিদের ফুল, ফল বিভিন্ন বর্ণের হয় ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে। ‘ক্রোমো’ অর্থ রং বা রঞ্জক। এই রঞ্জকের বিভিন্নতার কারণে বিভিন্ন শ্রেণির গাছের ফুল ও ফল বিভিন্ন বর্ণের হয়। আবার একই গাছের ফুল ও ফলের রং ভিন্ন হয়।
বিভিন্ন রঞ্জকের মধ্যে টমেটোর লাল বর্ণের জন্য লাইকোপেন নামক রঞ্জক পদার্থ দায়ী। ক্রোমোপ্লাস্টে লাল, কমলা ও হলুদ বর্ণের ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে।
৫। ম্যাট্রিক্স কী?
উত্তর : ক্রিস্টির অভ্যন্তরে তরল পদার্থকে ম্যাট্রিক্স বলে।
৬। চোখের ত্রুটি কয় ধরনের?
উত্তর : চোখের অনেক ধরনের ত্রুটি থাকতে পারে তবে প্রধানত দুটি ত্রুটি হলো– (ক) হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি ত্রুটি এবং (খ) দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি ত্রুটি।
৭। দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি কাকে বলে?
উত্তর : চোখের যে ত্রুটির জন্য চোখ দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না, তাকে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলে।