বিম্ব কাকে বলে? বিম্ব কত প্রকার ও কি কি?

কোন নির্দিষ্ট বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি বা রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় কিংবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে। 

উদাহরণস্বরূপ- আমরা যখন কোন সমতল দর্পণ যেমন আয়নার সামনে কোন বস্তুকে রাখি তখন আমরা আয়নায় ঐ বস্তুটির প্রতিচ্ছবি দেখতে পাই। আমাদের কাছে মনে হয় যেন বস্তুটি আয়নার পিছনে আছে কিন্তু প্রকৃতপক্ষে বস্তুটি আয়নার সামনেই থাকে একেই বলে আয়নার জন্য নতুন অবস্থানে আমরা বস্তুটির যে প্রতিচ্ছবি দেখতে পাই তা-ই বস্তুর বিম্ব। সমতল দর্পণে গঠিত বিম্ব সর্বদা আলোক উত্সের সমান হয়, উত্তল দর্পণে বিম্ব সর্বদা আলোক উত্সের চেয়ে ছোট হয় কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে উত্সের ফোকাস তথা দর্পনের থেকে লম্ব দূরত্বের উপর নির্ভর করে বিম্বের আকার ছোট, বড় বা সমান হতে পারে।

বিম্ব দুই প্রকার। যথা-

১. বাস্তব বিম্ব বা সদ বিম্ব (Real image) ও ২. অবাস্তব বিম্ব বা অসদ বিম্ব (Virtual image)

১. বাস্তব বিম্ব : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে।

২. অবাস্তব বিম্ব : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিম্ব বলে।


আরো পড়ুনঃ-

১। সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি

২। আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

৩। প্রিজমের সংজ্ঞা কি? What is a Prism simple definition?

৪। ফোকাস তল কাকে বলে?

৫। মরীচিকা কি? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?

৬। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?

৭। প্রতিফলন কত প্রকার ও কি কি?

৮। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি?

৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

১০। উড্ডয়ন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।

১১। সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য কি?

১২। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?

১৩। ক্রান্তি কোণ কাকে বলে? হীরকের সংকট কোণ 24° বলতে কি বুঝায়?

১৪। অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি?