সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি?

সদ প্রতিবিম্ব

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্চ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে, তাকে সদ বা বাস্তব প্রতিবিম্ব বলে। অবতল দর্পণে এ ধরনের সদ প্রতিবিম্ব গঠিত হয়।


অসদ প্রতিবিম্ব

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রকৃত পক্ষে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় না কিন্তু দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্চে বলে মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুতে প্রথম বিন্দুর যে প্রতিবিম্ব দেখা যায় তাকে অসদ বা অবাস্তব প্রতিবিম্ব বলে। সমতল দর্পণে এবং উত্তল দর্পণে এ ধরনের প্রতিবিম্ব গঠিত হয়।


সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য কি?

সদ প্রতিবিম্ব

  • কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে  মিলিত হয়ে সদ প্রতিবিম্ব গঠিত হয়।
  • সদ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন হয়।
  • চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় এবং স্পর্শ করা যায়।
  • অবতল দর্পণ ও উত্তল লেন্স দ্বারা সদ প্রতিবিম্ব উৎপন্ন হয়।

অসদ প্রতিবিম্ব

  • কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অসদ প্রতিবিম্ব গঠিত হয়।
  • অসদ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলৈাক রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন হয় না।
  • চোখে দেখা যায়, কিন্তু পর্দায় ফেলা বা স্পর্শ করা যায় না।
  • সব রকম দর্পণ ও লেন্স দ্বারা অসদ প্রতিবিম্ব উৎপন্ন হয়।

আরো পড়ুনঃ-

১। উড্ডয়ন উড়োজাহাজের ছায়া মাটিতে পড়ে না কেন? ব্যাখ্যা কর।

২। আলোক রশ্মি ও আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে?

৩। প্রিজমের সংজ্ঞা কি? What is a Prism simple definition?

৪। ফোকাস তল কাকে বলে?

৫। মরীচিকা কি? মরীচিকা কিভাবে সৃষ্টি হয়?

৬। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?

৭। প্রতিফলন কত প্রকার ও কি কি?

৮। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য কি?

৯। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?

১০। বিম্ব কাকে বলে? বিম্ব কত প্রকার ও কি কি?

১১। সদ বিম্ব ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য কি?

১২। আপতন কোণ ও প্রতিফলন কোণ কাকে বলে?

১৩। ক্রান্তি কোণ কাকে বলে? হীরকের সংকট কোণ 24° বলতে কি বুঝায়?

১৪। অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে? অণুবীক্ষণ যন্ত্র কত প্রকার ও কি কি?