প্রশ্ন-১. দ্বিতীয় শ্রেণির লিভার কোনটি?
উত্তর : যাঁতি।
প্রশ্ন-২. হেলানো তল থেকে কীভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
উত্তর : দৈর্ঘ্য বাড়িয়ে।
প্রশ্ন-৩. মানবদেহ কোন নীতি অনুসরণ করে কাজ করে?
উত্তর : মানবদেহ লিভারের নীতি অনুসরণ করে কাজ করে।
প্রশ্ন-৪. লিভার যন্ত্রকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
উত্তর : তিন।
প্রশ্ন-৫. ভারবাহু কাকে বলে?
উত্তর : ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্বকে ভারবাহু বলে।
প্রশ্ন-৬. হেলানো তল কি?
উত্তর : হেলানো তল একটি সরল যন্ত্র। হেলানো তলের সাহায্যে কোনো ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায়।
প্রশ্ন-৭. ফালক্রাম কাকে বলে?
উত্তর : লিভারে যে শক্ত দণ্ড কোনো অবলম্বনের কিছুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘোরে সেই দণ্ডটিকে ফালক্রাম বলে।
প্রশ্ন-৮. সরল যন্ত্র কাকে বলে?
উত্তর : স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে।
প্রশ্ন-৯. যান্ত্রিক সুবিধা বলতে কি বুঝায়?
উত্তর : যে যন্ত্রের সাহায্যে কাজ করা যত সহজ, সে যন্ত্রের যান্ত্রিক সুবিধা তত বেশি। কোনো যন্ত্রের যান্ত্রিক সুবিধা বলতে ভর ও প্রযুক্ত বলের অনুপাতকে বোঝায়। অর্থাৎ, যান্ত্রিক সুবিধা = ভর/প্রযুক্ত বল।
আরো পড়ুনঃ-
- অধ্যায়-১ : বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-২ : জীবজগৎ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৩ : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৪ : উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৫ : সালোকসংশ্লেষণ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৬ : সংবেদী অঙ্গ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৭: পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৮ : মিশ্রণ, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-৯ : আলোর ঘটনা, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-১০ : গতি, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-১১ : বল এবং সরল যন্ত্র, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-১২: পৃথিবীর উৎপত্তি ও গঠন, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-১৩ : খাদ্য ও পুষ্টি, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান
- অধ্যায়-১৪ : পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন, ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান