প্রশ্ন-১. তাপ কি?
উত্তর : তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়।
প্রশ্ন-২. তাপমাত্রা কি?
উত্তর : তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটিকে অন্য বস্তুর সংস্পর্শে আনলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।
প্রশ্ন-৩. তাপ সঞ্চালন প্রক্রিয়া কত প্রকার?
উত্তর : তাপ সঞ্চালন প্রক্রিয়া তিন প্রকার। যথাঃ– i. পরিবহন, ii. পরিচলন ও iii. বিকিরণ।
প্রশ্ন-৫. সেন্টিগ্রেড অর্থ কি?
উত্তর : Centi অর্থ একশত এবং Grade অর্থ, অর্থাৎ সেন্টিগ্রেড অর্থ একশত ভাগ।
প্রশ্ন-৮. সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত?
উত্তর : সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ১০০° সেলসিয়াস।
প্রশ্ন-৯. কোন পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়?
উত্তর : বায়বীয় পদার্থ তাপে সবচেয়ে বেশি প্রসারিত হয়।
প্রশ্ন-১০. তাপ সঞ্চালন প্রক্রিয়া বলতে কী বোঝ?
উত্তর : তাপ এক প্রকার শক্তি। তাপশক্তি সর্বদা বেশি তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে প্রবাহিত হয়। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে।
পারদ থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা ব্যাখ্যা কর।
উত্তর : নিচে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা উল্লেখ করা হলো—
পারদ একটি তাপ সুপরিবাহী পদার্থ। পারদ তাপ গ্রহণ করে তার বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে পারে। সেজন্য এ ধরনের থার্মোমিটার দ্রুত ও সঠিকভাবে তাপমাত্রা নির্দেশ করে। পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। পারদ একটি অস্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ বলে কাচের মধ্য দিয়ে সহজেই দেখা যায়। পারদের এসব বৈশিষ্ট্যের কারণে পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার সুবিধাজনক।
আরো পড়ুনঃ-
১। অধ্যায়-১ : নিম্নশ্রেণির জীব, সপ্তম শ্রেণির বিজ্ঞান
২। অধ্যায়-২ : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, সপ্তম শ্রেণির বিজ্ঞান
৩। অধ্যায়-৩ : উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, সপ্তম শ্রেণির বিজ্ঞান
৪। অধ্যায়-৪ : শ্বসন, সপ্তম শ্রেণির বিজ্ঞান
৫। অধ্যায়-৫ : পরিপাকতন্ত্র এবং রক্তসংবহনতন্ত্র, সপ্তম শ্রেণির বিজ্ঞান
৬। অধ্যায়-৬ : পদার্থের গঠন, সপ্তম শ্রেণির বিজ্ঞান
৭। অধ্যায়-৭ : শক্তির ব্যবহার, সপ্তম শ্রেণির বিজ্ঞান