অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে? অসম্পৃক্ত হাইড্রোকার্বন কত প্রকার ও কি কি?

যে সকল জৈব যৌগে কমপক্ষে দুটি কার্বন পরমাণু পরস্পর দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে এবং কার্বনের অবশিষ্ট যােজনীগুলাে হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার। যথা-
(১) অ্যালকিন বা অলিফিন ও
(২) আলকাইন।

জৈব রসায়নে, অ্যালকিন বা অলিফিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাতে অবশ্যই একটি বা একাধিক কার্বন-কার্বন দ্বিবন্ধন (>C=C<) থাকবে। সরলতম অ্যালকিনের উদাহরন হল ইথিন(C2H4)।

আবার, যে হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধন (-C≡C-) থাকে, তাদের অ্যালকাইন বলে। এরা অসম্পৃক্ত জৈব যৌগ। এরা এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রথমে অ্যালকিন এবং পরে আরও এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকেন অণু গঠন করে। এই শ্রেণির যৌগগুলির সাধারণ সংকেত CnH2n-2, যেখানে n হল ধনাত্বক পূর্ণসংখ্যা।


আরো পড়ুনঃ-

১। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি? What is Hofmann degradation reaction in Bengali?

২। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি?

৩। মার্কনিকভের নিয়ম কি? What is Markovnikov's rule in Bengali?

৪। যুত বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?

৫। থার্মোপ্লাস্টিক ও থার্মোসেটিং প্লাস্টিক কাকে বলে?

৬। ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে? What is Cannizzaro reaction in Bengali?

৭। মেলামাইন কি? মেলামাইনের ব্যবহার। What is Melamine in Bengali?

৮। অ্যামিনো অ্যাসিড (Amino acid) কি? অ্যামিনো এসিডের বৈশিষ্ট্য ও কাজ।

৯। পিউরিন কি? What is Purine in Bengali?

১০। জ্যামিতিক সমাণুতা কি?

১১। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কাকে বলে? কত প্রকার ও কি কি?

১২। ফেনল কি? ফেনলের ব্যবহার। What is Phenol in Bengali?

১৩। কার্বক্সিলিক এসিড কি? What is Carbolic Acid in Bengali/Bangla?