বিমুখী ঝোঁকে ডায়ােডের ডিপ্লেশন লেয়ার বৃদ্ধি পায় কেন?

তড়িৎ উৎসের ঋণাত্মক ও ধনাত্মক প্রান্তকে যথাক্রমে জংশনের p ও n অঞলের সাথে যুক্ত করা হলে তাকে বিমুখী ঝোঁক বলে। বিপরীত ঝোঁকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের আকর্ষণে p অঞ্চলের হােলগুলাে এবং ধনাত্মক প্রান্তের আকর্ষণে n অঞ্চলের ইলেকট্রনগুলাে জংশন হতে দূরে সরে যায়। এতে n অঞ্চল হতে কিছু ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তে গমন করায় নিঃশােষিত অঞলে ধনাত্মক আয়নের সংখ্যা বৃদ্ধি পায় এবং এর বিভব বৃদ্ধি পায়। আবার, ব্যাটারির ঋণাত্মক প্রান্ত হতে ইলেকট্রন এসে p অঞলের কিছু হােলের সাথে যুক্ত হয়ে এদের ঋণাত্মক আয়নে পরিণত করে ফলে ঐ অংশের নিঃশেষিত অঞ্চলের বিভব হ্রাস পায়। অর্থাৎ বিমুখী ঝোঁকে জংশনের দুপাশের বিভব পার্থক্য বৃদ্ধি পায় এবং তদুপরি নিঃশেষিত অঞল বা ডিপ্লেশন লেয়ারের বেধ বৃদ্ধি পায়।


আরো পড়ুনঃ-

১। ফটো ডায়োড কাকে বলে? ফটো ডায়োডের বৈশিষ্ট্য ও ব্যবহার। (Photodiode in Bengali)

২। আদর্শ ডায়োড কাকে বলে? What is an Ideal Diode in Bengali?

৩। LED কি? এটি কিভাবে কাজ করে?

৪। p-n জাংশন কি? এটি কিভাবে কাজ করে?

৫। জেনার ডায়োড কি? জেনার ডায়োড এর কাজ কি? Zener Diod in Bengali