নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি? What is Nursery in Bengali?

নার্সারি হলো চারা উৎপাদনের কেন্দ্র যেখানে চারা উৎপাদন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয়।


নার্সারির প্রকারভেদ

স্থায়িত্বের ভিত্তিতে নার্সারি দু'প্রকার। যথাঃ-

১। স্থায়ী নার্সারি : এ ধরনের নার্সারিতে সারা বছর চারা উত্তোলন করা হয়। এখান থেকে উন্নতমানের চারা পাওয়া যায়।

২। অস্থায়ী নার্সারি : সড়ক ও জনপথ বিভাগে নতুন রাস্তা নির্মাণের পর রাস্তার দু'পাশে গাছ লাগায়। এ জন্য অস্থায়ী নার্সারি স্থাপন করে। এখানে সতেজ চারা পাওয়া যায়।

আবার, মাধ্যমের ভিত্তিতে নার্সারি ২ প্রকার। যথাঃ-

১। পলিব্যাগ নার্সারি : এ ক্ষেত্রে পলিব্যাগে চারা তৈরি করা হয়। এতে | চারাকে সহজেই প্রাকৃতিক দুর্যোগ হতে বাঁচানো যায়।

২। বেড নার্সারি : এক্ষেত্রে সরাসরি মাটিতে বেড় করে চারা উত্তোলন করা হয়। অনেক সময় বেডে চারা তৈরি করে তা পলিব্যাগে স্থানান্তর করা হয়।


আরো পড়ুনঃ-

১। মাছের সম্পূরক খাবার কাকে বলে?

২। খাদ্যশস্য কাকে বলে?

৩। মৌসুমি বায়ু কাকে বলে? বাংলাদেশে কত ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়?

৪। পাহাড়ি বন ও সামাজিক বনের মধ্যে পার্থক্য কি?

৫। মাঠ ফসল কাকে বলে? মাঠ ফসলের বৈশিষ্ট্য কি কি?

৬। পোল্ট্রি কাকে বলে? পোল্ট্রির গুরুত্ব কি?