যেসব কৃষি উপকরণ আমরা খাবার হিসেবে নিত্য ব্যবহার করি তাকে খাদ্যশস্য বলে। বাংলাদেশের উল্লেখযোগ্য খাদ্যশস্য হলো– ধান, গম, ডাল, তৈলবীজ, ভুট্টা, জোয়ার ও নানারকম মশলা। নিম্নে ধান ও তৈলবীজের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো–
১। ধান : ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। এদেশের শতকরা প্রায় ৭০ ভাগ জমিতে ধানের চাষ হয়। বাংলাদেশের উৎপাদিত ধানকে প্রধানত– আউশ, আমন ও বোরো এ তিন ভাগে ভাগ করা যায়। নদী উপত্যকার পলিমাটি, সমতল ভূমি ১৬° থেকে ৩০° সেলসিয়াস তাপমাত্রা, ১০০ থেকে ২০০ সেন্টিমিটার বৃষ্টিপাত ধান চাষের জন্য উপযোগী। রংপুর, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, ঢাকা, দিনাজপুর ও খুলনা অঞ্চলে সর্বাপেক্ষা বেশি ধান উৎপন্ন হয়।
২। তৈলবীজ : তৈলবীজ শীতকালীন ফসল। বাংলাদেশে উৎপন্ন তৈলবীজের মধ্যে সরিষা, তিল, তিসি, বাদাম প্রভৃতি উল্লেখযোগ্য। এ ফসল আবাদের জন্য বৃষ্টিপাতের প্রয়োজন হয় না। পানিযুক্ত দোআঁশ মাটিতে তৈলবীজ ভালো হয়। সরিষা উৎপাদনে ময়মনসিংহ, দিনাজপুর; তিল ও তিসি ফরিদপুর ও কুষ্টিয়া এবং কুমিল্লা, কুষ্টিয়া, ফরিদপুর ও ময়মনসিংহ বাদাম চাষের জন্য প্রসিদ্ধ।
আরো পড়ুনঃ-
১। মাছের সম্পূরক খাবার কাকে বলে?
২। নার্সারি কি? নার্সারি কত প্রকার ও কি কি? What is Nursery in Bengali?
৩। মৌসুমি বায়ু কাকে বলে? বাংলাদেশে কত ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
৪। পাহাড়ি বন ও সামাজিক বনের মধ্যে পার্থক্য কি?
৫। মাঠ ফসল কাকে বলে? মাঠ ফসলের বৈশিষ্ট্য কি কি?
৬। পোল্ট্রি কাকে বলে? পোল্ট্রির গুরুত্ব কি?
৭। মিশ্র কৃষি কাকে বলে? মিশ্র কৃষির বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা কি?