ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. কোথায় শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া গেছে?

ক. উয়ারী-বটেশ্বরে খ. মহেঞ্জোদারোতে 

গ. হরপ্পায় ঘ. পুন্ড্রনগরে

সঠিক উত্তর : গ


২. কোন সভ্যতায় আন্তবাণিজ্য ও বহির্বাণিজ্যের ব্যবস্থা বিদ্যমান ছিল?

ক. রোমান খ. মিসরীয় 

গ. সিন্ধু ঘ. গ্রিক

সঠিক উত্তর : গ


৩. কোন নগরসভ্যতার অস্তিত্ব ১৭০০ খ্রিষ্টপূর্বাব্দের পর হারিয়ে যায়?

ক. সিন্ধু খ. গ্রিক 

গ. রোমান ঘ. মিসরীয় 

সঠিক উত্তর : ক


৪. সিন্ধু সভ্যতার বড় নগর ছিল —

i. কোয়েটা 

ii. হরপ্পা 

iii. মহেঞ্জোদারো

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

সঠিক উত্তর : গ


৫. উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত?

ক. শিবপুর খ. মনোহরদী 

গ. বেলাব ঘ. পলাশ 

সঠিক উত্তর : গ


৬. উয়ারী-বটেশ্বর গ্রামে কত হাজার বছর আগে নগরসভ্যতা গড়ে উঠেছিল? 

ক. এক হাজার খ. দুই হাজার 

গ. আড়াই হাজার ঘ. তিন হাজার 

সঠিক উত্তর : গ


৭. কত বছর আগে মহাস্থানগড় নগরটি গড়ে উঠেছিল?

ক. প্রায় ২৪০০ খ. প্রায় ২৫০০ 

গ. প্রায় ২৬০০ ঘ. প্রায় ২৭০০

সঠিক উত্তর : ক


৮. মহাস্থানগড় কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

ক. পদ্মা খ. মেঘনা 

গ. যমুনা ঘ. করতোয়া 

সঠিক উত্তর : ঘ


৯. মহাস্থানগড়ের পূর্ব নাম কী?

ক. সমতট খ. হরিকেল 

গ. পুন্ড্রনগর ঘ. সোনারগাঁ

সঠিক উত্তর : গ


১০. আলেকজান্ডার কানিংহাম কে ছিলেন?

ক. প্রত্নতাত্ত্বিক খ. সমাজবিজ্ঞানী 

গ. প্রকৌশলী ঘ. নৃবিজ্ঞানী

সঠিক উত্তর : ক


১১. কোন শাসক পুন্ড্রনগর শাসন করেছেন?

ক. সম্রাট শাহজাহান 

খ. সম্রাট চন্দ্রগুপ্ত 

গ. রাজা গোপাল 

ঘ. সম্রাট অশোক

সঠিক উত্তর : ঘ


১২. কোনটি পুন্ড্রনগরের রাজধানী ছিল?

ক. পুন্ড্রনগর খ. হরিকেল 

গ. সমতট ঘ. ময়নামতি

সঠিক উত্তর : ক


১৩. কত শতকে হিউয়েন সাঙ পুন্ড্রনগর পরিদর্শন করেন?

ক. পঞ্চম খ. ষষ্ঠ 

গ. সপ্তম ঘ. অষ্টম

সঠিক উত্তর : গ


১৪. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কয়টি বৌদ্ধবিহার দেখেছিলেন?

ক. ২০ খ. ১৯ 

গ. ১৮ ঘ. ১৭

সঠিক উত্তর : ক


১৫. ভাসু বিহার মহাস্থানগড় দুর্গনগর থেকে কত কি.মি. দূরে অবস্থিত?

ক. ৫ খ. ৬ 

গ. ৭ ঘ. ৮

সঠিক উত্তর : খ


১৬. গোবিন্দ ভিটা কোন প্রাচীন নগরসভ্যতার নিদর্শন?

ক. পাহাড়পুর খ. গ্রিক 

গ. রোমান ঘ. মহাস্থানগড়

সঠিক উত্তর : ঘ


১৭. মহাস্থানগড় থেকে গোকুল মেধ কত কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?

ক. ২ খ. ৪ 

গ. ৬ ঘ. ৮ 

সঠিক উত্তর : ক


১৮. মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খননের ফলে আবিষ্কৃত হয় —

i. ঘরবাড়ি ও মুদ্রা

ii. লিপি ও অলংকার 

iii. পোড়ামাটির শিল্পকর্ম

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

সঠিক উত্তর : ঘ


১৯. অধিকাংশ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?

ক. এশিয়া ও আফ্রিকা মহাদেশে 

খ. আফ্রিকা ও ইউরোপ মহাদেশে 

গ. এশিয়া ও ইউরোপ মহাদেশে 

ঘ. এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশে

সঠিক উত্তর : ক


২০. মিসরীয় সভ্যতা কত বছর পূর্বে গড়ে উঠেছিল?

ক. প্রায় ২০০০ খ. প্রায় ৩০০০ 

গ. প্রায় ৪০০০ ঘ. প্রায় ৫০০০

সঠিক উত্তর : ঘ


২১. মিসরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?

ক. ফারাও খ. শাসক 

গ. মন্ত্রী ঘ. ত্রাণকর্তা

সঠিক উত্তর : ক


২২. কারা পিরামিড তৈরি করে?

ক. রোমানরা খ. পারসীয়রা 

গ. মিসরীয়রা ঘ. চীনারা

সঠিক উত্তর : গ


২৩. হায়ারোগ্লিফিক লিপি দেখতে কিসের মতো ছিল?

ক. প্রতীকী চিহ্ন খ. মুদ্রা 

গ. ছবি ঘ. অলংকার

সঠিক উত্তর : গ


২৪. ‘মেসোপটেমিয়া’ শব্দের অর্থ কী?

ক. সমুদ্রতীরবর্তী ভূমি 

খ. নদীতীরবর্তী ভূমি 

গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি 

ঘ. উর্বর ভূমি

সঠিক উত্তর : গ


২৫. কোনটি মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা?

ক. সুমেরীয় সভ্যতা 

খ. নদীতীরবর্তী ভূমি 

গ. দুই নদীর মধ্যবর্তী ভূমি 

ঘ. পুরোনো ব্যাবিলনীয় সভ্যতা 

সঠিক উত্তর : ক


২৬. সুমেরীয় সভ্যতা খ্রিষ্টপূর্ব কত অব্দে গড়ে উঠেছিল?

ক. ১০০০ অব্দে খ. ২০০০ অব্দে

গ. ৩০০০ অব্দে ঘ. ৪০০০ অব্দে

সঠিক উত্তর : ঘ


২৭. মেসোপটেমিয়াতে কোন লিপির উদ্ভব হয়?

ক. কিউনিফর্ম খ. হায়ারোগ্লিফিক 

গ. ব্রাহ্মী ঘ. তাম্র

সঠিক উত্তর : ক


২৮. মেসোপটেমিয়াতে নির্মিত চমৎকার ধর্মমন্দিরকে কী বলা হয়?

ক. জিগুরাত খ. তবিরত 

গ. হারিয়াল ঘ. নেজারত

সঠিক উত্তর : ক


২৯. মেসোপটেমীয়রা কোন সভ্যতার রাজা আইন সংকলন তৈরি করেছিল?

ক. পুরোনো ব্যাবিলনীয় 

খ. ক্যালডীয় 

গ. সুমেরীয় 

ঘ. এশিরীয়

সঠিক উত্তর : ক


৩০. রাজা হাম্মুরাবি মেসোপটেমীয় কোন সভ্যতার রাজা ছিলেন?

ক. সুমেরীয় 

খ. এসিরীয় 

গ. পুরোনো ব্যাবিলনীয় 

ঘ. ক্যালডীয়

সঠিক উত্তর : গ


৩১. ক্যালডীয় বা ব্যাবিলন নগরটি কত মাইল দীর্ঘ দেয়াল দিয়ে ঘেরা ছিল?

ক. ৫৬ খ. ৫৯ 

গ. ৬০ ঘ. ৬৫

সঠিক উত্তর : ক


৩২. কোনটি মেসোপটেমীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন বলে তুমি মনে করো?

ক. মূর্তি 

খ. দালানকোঠা 

গ. দুর্গপ্রাচীর 

ঘ. ব্যাবিলনের শূন্য উদ্যান 

সঠিক উত্তর : ঘ


৩৩. ব্যাবিলনের শূন্য উদ্যান কোন সভ্যতার নিদর্শন?

ক. পারসীয় খ. মেসোপটেমীয়

গ. চীনা ঘ. মিসরীয়

সঠিক উত্তর : খ


৩৪. খ্রিষ্টপূর্ব কত অব্দে চীনা সভ্যতা গড়ে উঠেছিল?

ক. ১৪০০ খ. ১৬০০ 

গ. ১৮০০ ঘ. ২০০০

সঠিক উত্তর : ঘ


৩৫. চীনা সভ্যতার সবচেয়ে বিস্ময়কর নিদর্শন কোনটি?

ক. ব্রোঞ্জের শিল্পকর্ম 

খ. পাথরের মূর্তি 

গ. চীনের মহা প্রাচীর 

ঘ. পিরামিড

সঠিক উত্তর : ক


৩৬. ইরানের প্রাচীন নাম কী? 

ক. মগধ খ. পুন্ড্র 

গ. পারস্য ঘ. হরিকেল

সঠিক উত্তর : গ


৩৭. সম্রাট প্রথম দারিয়ুস কোন সভ্যতার বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন?

ক. মিসরীয় খ. রোমানীয় 

গ. পারসীয় ঘ. চীনা

সঠিক উত্তর : গ


৩৮. কে পারসীয় রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন?

ক. সম্রাট অশোক 

খ. রাজা আকিমেনিস 

গ. সম্রাট আকবর 

ঘ. সম্রাট প্রথম দারিয়ুস 

সঠিক উত্তর : ঘ


৩৯. কোথায় একক কোনো রাজ্য বা সাম্রাজ্য গড়ে ওঠেনি?

ক. রোমে খ. গ্রিসে

গ. চীনে ঘ. ইরানে 

সঠিক উত্তর : খ


৪০. গ্রিক সভ্যতার এথেন্সে কোন ধরনের সরকার কাঠামো গড়ে উঠেছিল?

ক. সামরিকতন্ত্র খ. গণতন্ত্র 

গ. একনায়কতন্ত্র ঘ. সমাজতন্ত্র

সঠিক উত্তর : খ


৪১. গ্রিক সভ্যতায় স্পার্টায় কোন সরকার কাঠামো গড়ে উঠেছিল?

ক. সমাজতন্ত্র খ. একনায়কতন্ত্র 

গ. সামরিকতন্ত্র ঘ. গণতন্ত্র

সঠিক উত্তর : গ


৪২. কারা বিভিন্ন দেশ জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল?

ক. রোমানরা খ. মিসরীয়রা 

গ. সুমেরীয়রা ঘ. গ্রিকরা 

সঠিক উত্তর : ক


৪৩. পারসীয় সভ্যতায় সম্রাট দারিয়ুসের অবদান ছিল—

i. ডাকব্যবস্থার প্রচলন

ii. যোগাযোগের জন্য সড়ক নির্মাণ

iii. একেশ্বরবাদী ধর্ম প্রচার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

সঠিক উত্তর : ক


৪৪. দ্বিতীয় সভ্যতার বড় নগর ছিল—

i. পাটালিপুত্রে 

ii. চম্পা ও অমরাবতীতে

iii. স্বরস্বতী ও হাকরায় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


৪৫. কত সাল থেকে উয়ারী–বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?

ক. ২০০০ খ. ২০০২ 

গ. ২০০৪ ঘ. ২০০৬

সঠিক উত্তর : ক


৪৬. হিউয়েন সাঙ পুন্ড্রনগর এলাকায় কতটি ব্রাহ্মণ্য মন্দির দেখেছিলেন?

ক. ৯৪টি খ. ৯৬টি 

গ. ৯৮টি ঘ. ১০০টি

সঠিক উত্তর : ঘ


৪৭. কোন নগরসভ্যতার প্রাচীন বৌদ্ধবিহারগুলোকে আধুনিক কালের আবাসিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা যায়?

ক. উয়ারী–বটেশ্বর খ. ময়নামতি 

গ. পাহাড়পুর ঘ. মহাস্থানগড়

সঠিক উত্তর : ঘ


৪৮. মিসরীয় সভ্যতা কোন নদের তীরে গড়ে উঠেছিল?

ক. সিন্ধু খ. নীল 

গ. ব্রহ্মপুত্র ঘ. কপোতাক্ষ

সঠিক উত্তর : খ


৪৯. খ্রিষ্টপূর্ব কত অব্দে গ্রিসে সভ্যতা গড়ে উঠেছিল?

ক. ৫০০ অব্দে খ. ৬০০ অব্দে

গ. ৭০০ অব্দে ঘ. ৮০০ অব্দে

সঠিক উত্তর : ঘ


৫০. মেসোপটেমিয়াতে নির্মিত চমৎকার ধর্মমন্দিরকে কী বলা হয়?

ক. জিগুরাত খ. তবিরত 

গ. হারিয়াল ঘ. নেজারত

সঠিক উত্তর : ক


আরো পড়ুনঃ–

১। ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২। ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩। ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর