ব্যঞ্জনসন্ধি কাকে বলে? ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন– মুখ + ছবি = মুখচ্ছবি, বাক্ + ধারা = বাগধারা, সম্ + সার = সংসার, উৎ + যাপন = উদযাপন, তৎ + অবধি = তদবধি, এক + দশ = একাদশ, দিক্ + অন্ত = দিগন্ত, দিক + গজ = দিগগজ, উৎ + ভব = উদ্ভব, সৎ + ভাব = সদ্ভাব ইত্যাদি।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়?

ক) স্বরসন্ধি 

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

সঠিক উত্তর : খ


২। ব্যঞ্জনসন্ধি কত প্রকার?

ক) কোনো প্রকারভেদ নেই

খ) দুই প্রকার 

গ) তিন প্রকার 

ঘ) চার প্রকার 

সঠিক উত্তর : গ


৩। প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?

ক) বিষমীভবন

খ) সমীভবন

গ) অসমীকরণ 

ঘ) স্বরসংগতি 

সঠিক উত্তর : খ


৪। হলন্ত ধ্বনির সাথে স্বরধ্বনি যুক্ত হলে স্বরধ্বনিটি কী হয়?

ক) দ্বিত্ব হয়

খ) সংক্ষিপ্ত হয়

গ) লুপ্ত হয়

ঘ) লুপ্ত হয় না

সঠিক উত্তর : ঘ


৫। ‘সন্ধি’-এর সন্ধিবিচ্ছেদ–

ক) সম্ + ধি

খ) সম + ধি

গ) সম্ + ন্ধি

ঘ) সন্ + ধি

সঠিক উত্তর : ক


৬। ‘তদবধি’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) তত + বধি

খ) তৎ + বধি

গ) তদ্ + অবধি

ঘ) তৎ + অবধি

সঠিক উত্তর : ঘ


৭। হাত + ছানি = হাতছানি শব্দটি কোন সন্ধির উদাহরণ?

ক) বাংলা ব্যঞ্জনসন্ধি

খ) তৎসম ব্যঞ্জনসন্ধি

গ) বিশেষ নিয়মে সাধিত সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

সঠিক উত্তর : ক


৮। কোনটি ব্যঞ্জন ধ্বনি + স্বরধ্বনির সন্ধি?

ক) একচ্ছত্র 

খ) পবিত্র 

গ) দিগন্ত 

ঘ) সজ্জন

সঠিক উত্তর : গ


৯। দিগন্ত = 

ক) দিগ + অন্ত

খ) দিক্ + অন্ত

গ) দিক + অন্ত

ঘ) দিগ্ + অন্ত

সঠিক উত্তর : খ


১০। স্বরধ্বনির পরে ব্যঞ্জনধ্বনি এলে সন্ধিতে কী ধরনের পরিবর্তন হয়?

ক) স্বরধ্বনি দ্বিত্ব হয়

খ) ব্যঞ্জনধ্বনি লোপ হয়

গ) ব্যঞ্জনধ্বনি দ্বিত্ব হয়

ঘ) স্বরধ্বনি লোপ হয়

সঠিক উত্তর : গ


১১। স্বরধ্বনির পর কোনটি থাকলে তা ‘চ্ছ’ হয়?

ক) দ

খ) চ

গ) ঝ

ঘ) ছ

সঠিক উত্তর : ঘ


১২। ‘মুখচ্ছবি’ শব্দটি সন্ধির কোন নিয়মে পড়ে?

ক) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

খ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

গ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

ঘ) ব্যঞ্জনধ্বনি + বিসর্গ সন্ধি

সঠিক উত্তর : ক


১৩। ‘একচ্ছত্র’ - এ কোন কোন ধ্বনির সন্ধি হয়েছে?

ক) স্বরধ্বনি + স্বরধ্বনি

খ) ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি

গ) স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি

ঘ) ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি

সঠিক উত্তর : গ


১৪। ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ’ হয়। এর উদাহরণ কোনটি?

ক) সজ্জন

খ) সচ্ছাত্র

গ) উচ্ছ্বাস 

ঘ) বিচ্ছিন্ন 

সঠিক উত্তর : খ


১৫। উৎ + ছেদ = 

ক) উচ্ছেদ 

খ) উৎছেদ

গ) উছ্যেদ

ঘ) উৎছাদ

সঠিক উত্তর : ক


১৬। ‘নাজ্জামাই’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) নাতি + জামাই

খ) নাতিন + জামাই

গ) নাজ্ + জামাই

ঘ) নাত + জামাই

সঠিক উত্তর : ঘ


১৭। ‘নাত + জামাই’ - এর সঠিক সন্ধিরূপ কোনটি?

ক) নাতিজামাই 

খ) নাতজামাই 

গ) নাজ্জামাই

ঘ) নাতনিজামাই

সঠিক উত্তর : গ


১৮। ‘জগজ্জীবন’ শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে?

ক) ত্ + ঝ

খ) ত্ + জ

গ) দ্ + জ

ঘ) দ + ঝ

সঠিক উত্তর : খ


আরো পড়ুনঃ–

১। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির উদাহরণ।