স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির উদাহরণ।

স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন– শক + অব্দ = শকাব্দ, স্ব + অর্থ = স্বার্থ, রবি + ইন্দ্র = রবীন্দ্র, গিরি + ঈশ = গিরীশ, সতী + ইন্দ্র = সতীন্দ্র, শচী + ঈশ = শচীশ, কটু + উক্তি = কটুক্তি, লঘু + ঊর্মি = লঘূর্মি, ভূ + ঊর্ধ্ব = ভূর্ধ্ব, নর + ইন্দ্র = নরেন্দ্র, পৌ + অক = পাবক, পিতৃ + আলয় = পিত্রালয়, মহা + ওষধি ইত্যাদি।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে কোন সন্ধি হয়?

ক) ব্যঞ্জন সন্ধি

খ) বিসর্গ সন্ধি

গ) অনুস্বার

ঘ) স্বরসন্ধি 

সঠিক উত্তর : ঘ


২। মিতা + আলি = মিতালি – এটি কোন সন্ধি?

ক) খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি

খ) খাঁটি বাংলা স্বরসন্ধি 

গ) তৎসম স্বরসন্ধি

ঘ) তৎসম ব্যঞ্জন সন্ধি

সঠিক উত্তর : গ


৩। কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক) কাঁচা + কলা = কাঁচকলা 

খ) নাতি + বৌ = নাতবৌ 

গ) বদ্ + জাত = বজ্জাত 

ঘ) রূপা + আলি = রূপালি 

সঠিক উত্তর : ঘ


৪। ‘বিদ্যালয়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) বিদ্য + আলয়

খ) বিদ্যা + অলয়

গ) বিদ + আলয়

ঘ) বিদ্যা + আলয়

সঠিক উত্তর : ঘ


৫। ‘বিদ্যালয়’ সন্ধিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে?

ক) অ + অ

খ) অ + আ

গ) আ + আ

ঘ) আ + অ

সঠিক উত্তর : গ


৬। আ + আ = আ হয়— এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?

ক) সদানন্দ 

খ) কথামৃত

গ) দেবালয়

ঘ) প্রাণাধিক 

সঠিক উত্তর : ক


৭। আ + আ = আ হয়— এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?

ক) প্রাণাধিক

খ) কথামৃত

গ) রত্নাকর 

ঘ) মহাশয়

সঠিক উত্তর : ঘ



৮। ‘আ + ঈ = এ’ এ নিয়মের বাইরে কোনটি?

ক) মহেশ

খ) রমেশ

গ) ঢাকেশ্বরী 

ঘ) গণেশ 

সঠিক উত্তর : ঘ


৯। ‘মহেন্দ্র’ এর সন্ধি কোনটি?

ক) মহে + ইন্দ্র 

খ) মহা + ইন্দ্র 

গ) মাহা + ঈন্দ্র

ঘ) মহ + ইন্দ্র

সঠিক উত্তর : খ


১০। ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?

ক) স্বরসন্ধি 

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি

সঠিক উত্তর : ক


১১। অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে–

ক) ঈ-কার হয়

খ) উ-কার হয়

গ) ও-কার হয়

ঘ) এ-কার হয়

সঠিক উত্তর : ঘ


১২। ‘যথেষ্ট’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) যথ + ইষ্ট 

খ) যথা + এষ্ট

গ) যথা + ইষ্ট

ঘ) যথা + ট

সঠিক উত্তর : গ


১৩। ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?

ক) শুভ + অচ্ছা

খ) শুভ + এচ্ছা

গ) শুভ + ইচ্ছা

ঘ) শুভে + ইচ্ছা

সঠিক উত্তর : গ


১৪। স্বরসন্ধির ক্ষেত্রে ‘অ’-কারের পর ‘ই’-কার থাকলে উভয় মিলে ‘এ’-কার হয়। যেমন–

ক) শুভেচ্ছা 

খ) যথেষ্ট 

গ) মহেশ 

ঘ) অতীত 

সঠিক উত্তর : ক


১৫। ‘অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) অহঃ + রহ

খ) অহঃ + অহ

গ) অহঃ + অহঃ

ঘ) অহ + রহ

সঠিক উত্তর : খ


১৬। অহর্নিশ - সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) অহ + নিশ

খ) অহো + নিশা

গ) অহঃ + নিশা

ঘ) অহর + নিশ

সঠিক উত্তর : গ


১৭। সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে?

ক) প্রাতঃ + কাল

খ) শিরঃ + ছেদ

গ) শিরঃ + পীড়া

ঘ) মনঃ + কষ্ট 

সঠিক উত্তর :  খ


১৮। বিসর্গযোগে সাধিত সন্ধিবদ্ধ শব্দ নয় কোনটি?

ক) নমস্কার 

খ) আশীর্বাদ 

গ) পুনরায় 

ঘ) পরিষ্কার 

সঠিক উত্তর : ঘ


১৯। কোনটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ?

ক) অহরহ

খ) দুঃস্থ 

গ) ভাস্কর 

ঘ) নমস্কার 

সঠিক উত্তর : গ


২০। অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয় মিলে কী হয়?

ক) এর

খ) আর

গ) র

ঘ) অর

সঠিক উত্তর : ঘ


২১। ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) শীত + ঋত

খ) শীত + আর্ত

গ) শিত + ঋত

ঘ) শিত + অর্ত

সঠিক উত্তর : ক


২২। ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হল–

ক) সর্বদা 

খ) সর্বত্র 

গ) সদৈব

ঘ) সর্বৈব

সঠিক উত্তর : গ


২৩। ‘হিতৈষী’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) হিত+ঐশী

খ) হিত+এষী

গ) হিতৈ+ষী

ঘ) হিতা+ঐষী

সঠিক উত্তর : খ


২৪। ‘জনৈক’ – শব্দটির সন্ধি-বিচ্ছেদ–

ক) জন + ঐক

খ) জন + নৈক

গ) জন + এক

ঘ) জন + ঔক

সঠিক উত্তর : গ


২৫। ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) মত + এক

খ) মত + ঐক্য

গ) মতঃ + এক

ঘ) মতঃ + ঐক্যঃ

সঠিক উত্তর : খ


২৬। আ + ও = ঔ– এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?

ক) মহৌষধি 

খ) মহৌষধ 

গ) বনৌষধি 

ঘ) পরমৌষধ

সঠিক উত্তর : ক


২৭। “অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়” - এর উদাহরণ কোনটি?

ক) মহৌষধ 

খ) বনৌষধি 

গ) পরমৌষধ

ঘ) পরমৌষধি

সঠিক উত্তর : গ


২৮। ‘রবীন্দ্র’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) রব + ইন্দ্র 

খ) রবী + ইন্দ্র 

গ) রবি + ইন্দ্র 

ঘ) রবি + ঈন্দ্র

সঠিক উত্তর : গ


২৯। কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক) উদ্ধার 

খ) পরিচ্ছদ 

গ) অতীত 

ঘ) পুরস্কার 

সঠিক উত্তর : গ


৩০। ই + ঈ = ঈ - এর উদাহরণ কোনটি?

ক) পরীক্ষা 

খ) অতীত 

গ) সতীন্দ্র

ঘ) সতীশ

সঠিক উত্তর : ক


৩১। ই-কারের পর ঈ-কার মিলে যে ঈ-কার হয় তার উদাহরণ কোনটি?

ক) দিল্লীশ্বর

খ) রবীন্দ্র 

গ) পরীক্ষা 

ঘ) অতীত 

সঠিক উত্তর : গ


৩২। ‘পরীক্ষা’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) পরি + ঈক্ষা

খ) পরী + ঈক্ষা

গ) পরী + ইক্ষা

ঘ) পরি + ইক্ষা

সঠিক উত্তর : ক


৩৩। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে ই বা ঈ কী হয়?

ক) ব

খ) য/্য ফলা

গ) ঃ

ঘ) এ

সঠিক উত্তর : খ


৩৪। ‘অত্যন্ত’- এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) অত্য + অন্ত

খ) অতি + অন্ত্য

গ) অতি + ন্ত

ঘ) অতি + অন্ত

সঠিক উত্তর : ঘ


৩৫। ‘পর্যন্ত’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) পর্য + ন্ত

খ) পরি + অন্ত

গ) পর্য + অন্ত

ঘ) প + যন্ত

সঠিক উত্তর : খ


৩৬। ‘পর্যটন’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) পর্য+টন

খ) পর্য+অনট

গ) পর+টন

ঘ) পরি+অটন

সঠিক উত্তর : ঘ


আরো পড়ুনঃ–

১। ব্যঞ্জনসন্ধি কাকে বলে? ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

২। বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি উদাহরণ।