বিসর্গ সন্ধি কাকে বলে? বিসর্গ সন্ধি উদাহরণ।

বিসর্গের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গসন্ধি বলে। যেমন– নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + চরিত্র = দুশ্চরিত্র, নিঃ + ঠুর = নিষ্ঠুর, নিঃ + তেজ = নিস্তেজ, ভাঃ + কর = ভাস্কর, চতুঃ + পদ = চতুষ্পদ, নিঃ + ফল = নিষ্ফল, দুঃ + দর্শা = দুর্দশা, মনঃ + যোগ = মনোযোগ ইত্যাদি।


এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত?

ক) ব্যঞ্জনসন্ধির

খ) স্বরসন্ধির

গ) নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির

ঘ) নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির

সঠিক উত্তর : ক


২। সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে কীরূপে উচ্চারিত হয়?

ক) অঘোষ অল্পপ্রাণ ধ্বনি 

খ) অঘোষ উষ্মধ্বনি 

গ) অঘোষ মহাপ্রাণ ধ্বনি 

ঘ) ঘোষ মহাপ্রাণ ধ্বনি 

সঠিক উত্তর : খ


৩। বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক) ৫ ভাগে 

খ) ২ ভাগে 

গ) ৪ ভাগে 

ঘ) ৩ ভাগে 

সঠিক উত্তর : খ


৪। খাঁটি বাংলায় কোন সন্ধি নেই?

ক) স্বরসন্ধি

খ) ব্যঞ্জনসন্ধি

গ) বিসর্গ সন্ধি

ঘ) বাংলা সন্ধি

সঠিক উত্তর : গ


৫। ‘অ’ ধ্বনির পরস্থিত বিসর্গের পর ‘অ’ ধ্বনি থাকলে এ ‘অ’ ধ্বনি মিলে কোন ধ্বনি হয়?

ক) এ

খ) ও

গ) র

ঘ) অ

সঠিক উত্তর : খ


৬। কোনটি বিসর্গ সন্ধি? 

ক) ততোধিক 

খ) বিদ্যালয় 

গ) দিগন্ত 

ঘ) পরিচ্ছদ 

সঠিক উত্তর : ক


৭। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?

ক) নমস্কার 

খ) পরিষ্কার 

গ) পরস্পর 

ঘ) বনস্পতি 

সঠিক উত্তর : ক


৮। ‘প্রাতঃরাশ’ - এর সন্ধিবিচ্ছেদ কী হবে?

ক) প্রাত+রাশ

খ) প্রাতঃ+রাশ

গ) প্রাতঃ+আশ

ঘ) প্রাত+আশ

সঠিক উত্তর : গ


৯। ‘দুর্যোগ’ - এর সন্ধিবিচ্ছেদ কী?

ক) দুহঃ + যোগ

খ) দুঃ + যোগ

গ) দুর + যোগ

ঘ) দুহ + যোগ

সঠিক উত্তর : খ


১০। ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) ধনুঃ+টঙ্কার

খ) ধনু+টঙ্কার

গ) ধনুস+টঙ্কার

ঘ) ধনুষ+টঙ্কার

সঠিক উত্তর : ক


১২। ‘নিষ্কর’ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) নিষ্ + কর

খ) নিস + কর

গ) নিঃ + কর

ঘ) নীঃ + কর

সঠিক উত্তর : গ


১৩। ‘নীরব’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

ক) নী+রব

খ) নি+রব

গ) নিঃ+রব

ঘ) নির্+অব

সঠিক উত্তর : গ


১৪। উ-কারের পর বিসর্গ (ঃ ) এবং তার পরে ‘ক’ থাকলে কোন ব্যঞ্জনধ্বনি বসে?

ক) স

খ) ষ

গ) শ

ঘ) য

সঠিক উত্তর : খ


আরো পড়ুনঃ–

১। স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধির উদাহরণ।

২। ব্যঞ্জনসন্ধি কাকে বলে? ব্যঞ্জনসন্ধির উদাহরণ।