ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ভরের একক কোনটি?

ক. কিলোমিটার খ. কিলোগ্রাম 

গ. কেলভিন ঘ. ক্যান্ডেলা

সঠিক উত্তর : খ


২. একটি ইট যে জায়গা দখল করে, তাকে কী বলে?

ক. ক্ষেত্রফল খ. আয়তন 

গ. ভর ঘ. দৈর্ঘ্য

সঠিক উত্তর : খ


৩. কত ঘন সেন্টিমিটারে এক লিটার?

ক. ১০ ঘন সেন্টিমিটার 

খ. ১০০ ঘন সেন্টিমিটার

গ. ১০০০ ঘন সেন্টিমিটার 

ঘ. ১০০০০ ঘন সেন্টিমিটার

সঠিক উত্তর : গ


৪. কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে  ব্যবহৃত হয়?

ক. চোঙ খ. মাপচোঙ 

গ. স্কেল ঘ. মাপন ফিতা

সঠিক উত্তর : খ


৫. ১ লিটার =?

ক. ১০ সিসি খ. ১০০ সিসি 

গ. ৫০০ সিসি ঘ. ১০০০ সিসি

সঠিক উত্তর : ঘ


৬. সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম 

গ. টন ঘ. কেজি

সঠিক উত্তর : ক


৭. ১ কুইন্টাল =?

ক. ১০০ গ্রাম খ. ১০ কিলোগ্রাম 

গ. ৫০ কিলোগ্রাম ঘ. ১০০ কিলোগ্রাম

সঠিক উত্তর : ঘ


৮. সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?

ক. সূর্য খ. চাঁদ 

গ. পানি ঘ. বায়ু

সঠিক উত্তর : ক


৯. পয়সার পুরুত্বের একক কী?

ক. মিটার খ. সেন্টিমিটার 

গ. মিলিমিটার ঘ. ঘনমিটার

সঠিক উত্তর : গ


১০. আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?

ক. মোল খ. ফ্লাক্স 

গ. ক্যান্ডেলা ঘ. অ্যাম্পিয়ার

সঠিক উত্তর : গ


১১. কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কী বলা হয়?

ক. বিজ্ঞান খ. জ্ঞান 

গ. রাশি ঘ. বিশ্বাস

সঠিক উত্তর : খ


১২. পদার্থের পরিমাণের একক কোনটি?

ক. ক্যান্ডেলা খ. মোল 

গ. কিলোমিটার ঘ. কেলভিন

সঠিক উত্তর : খ


১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি?

ক. ৫টি খ. ৯টি 

গ. ৭টি ঘ. ১১টি

সঠিক উত্তর : গ


১৪. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?

ক. পরীক্ষা খ. সিদ্ধান্ত 

গ. ফলাফল ঘ. উপাত্ত সংগ্রহ

সঠিক উত্তর : গ


১৫. সময়ের একক কোনটি?

ক. সেকেন্ড খ. মিনিট 

গ. ঘণ্টা ঘ. দিন

সঠিক উত্তর : গ


১৬. একটি বইয়ের ক্ষেত্রফল ২০ বর্গ ইঞ্চি হলে এবং দৈর্ঘ্য ৪.৫০ ইঞ্চি হলে বইটির প্রস্থ কত?

ক. ০.২২৫ ইঞ্চি খ. ২.৫০ ইঞ্চি 

গ. ৪.৪৪ ইঞ্চি ঘ. ৯০ ইঞ্চি

সঠিক উত্তর : গ


১৭. কত সাল থেকে পৃথিবীর সব দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়?

ক. ১৮৭৫ সাল খ. ১৮৭৭ সাল 

গ. ১৯৬০ ঘ. ১৯৭৫ সাল

সঠিক উত্তর : ক


১৮. ১ কিমি. = কত মিলিমিটার?

ক. ১০০০ মিমি 

খ. ১০০০০ মিমি 

গ. ১০০০০০ মিমি 

ঘ. ১০০০০০০ মিমি

সঠিক উত্তর : ঘ


১৯. বর্তমানে জ্বর নির্ণয়ে কতটি একক বহুল ব্যবহৃত হয়?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : ক


২০. ডাক্তারি থার্মোমিটারের দাগাঙ্কিত পাঠ কত?

ক. ৩০°-৪০° ফারেনহাইট 

খ. ৯৪°-১০৮° ফারেনহাইট  

গ. ৯৫°-১০৫° ফারেনহাইট  

ঘ. ৯৬°-১০৬° ফারেনহাইট

সঠিক উত্তর : খ


আরো পড়ুনঃ-

১। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর