ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. অবস্থাভেদে পদার্থ কত প্রকার?

ক. দুই খ. তিন 

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ


২. কোন পদার্থের আকার ও আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

সঠিক উত্তর : ক


৩. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

সঠিক উত্তর : ক


৪. কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

সঠিক উত্তর : খ


৫. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?

ক. কঠিন খ. তরল

গ. বায়বীয় ঘ. মিশ্র

সঠিক উত্তর : গ


৬. কোনটির নির্দিষ্ট আকার ও আয়তন আছে?

ক. বরফ খ. পানি

গ. জলীয়বাষ্প ঘ. মিশ্র

সঠিক উত্তর : ক


৭. নিচের কোন পদার্থগুলো যথাক্রমে কঠিন ও গ্যাসীয় অবস্থার উদাহরণ?

ক. বরফ ও পানি

খ. তেল ও মার্বেল

গ. বরফ ও অক্সিজেন

ঘ. অক্সিজেন ও পানি

সঠিক উত্তর : গ


৮. নিচের কোন পদার্থের পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন একই থাকে?

ক. বায়বীয় খ. তরল

গ. কঠিন ঘ. মিশ্র

সঠিক উত্তর : খ


৯. পাথর একটি বস্তু, যার —

i. আকার আছে

ii. দৃঢ়তা বেশি

iii. দৃঢ়তা কম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


১০. কঠিন পদার্থের —

i. দৃঢ়তা নেই

ii. আকার আছে

iii. আয়তন আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


১১. তরল পদার্থের —

i. দৃঢ়তা কঠিন পদার্থ হতে কম

ii. নির্দিষ্ট আকার নেই

iii. নির্দিষ্ট আয়তন আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ


১২. ধাতুর বৈশিষ্ট্য —

i. ঘনত্ব সবচেয়ে বেশি

ii. তাপ কুপরিবাহী

iii. বিদ্যুৎ সুপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ


১৩. অ্যালুমিনিয়াম ধাতু, কেননা —

i. এর পৃষ্ঠ খসখসে

ii. এটি দেখতে চকচকে

iii. এটি তাপ পরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ


১৪. কোনটি খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে?

ক. রাবার খ. প্লাস্টিক

গ. কাঠ ঘ. তামা

সঠিক উত্তর : ঘ


১৫. কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?

ক. তামা খ. অ্যালুমিনিয়াম

গ. রাবার ঘ. লোহা

সঠিক উত্তর : গ


১৬. রাবার, প্লাস্টিক, কাঠ ইত্যাদি হলো —

i. অধাতব পদার্থ

ii. বিদ্যুৎ সুপরিবাহী

iii. বিদ্যুৎ অপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ


১৭. লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি —

i. ধাতব পদার্থ

ii. বিদ্যুৎ সুপরিবাহী

iii. তাপ কুপরিবাহী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক


১৮. যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে কী বলে?

ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক

গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন

সঠিক উত্তর : ক


১৯. যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে কী বলে?

ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক

গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন

সঠিক উত্তর : খ


২০. মোমের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ৫৭ খ. ৬৭

গ. ৮৭ ঘ. ৯৭

সঠিক উত্তর : ক


আরো পড়ুনঃ-

১। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৪। ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর