শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল অংশের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উদ্দীপক থেকে সরাসরি হবে না, প্রশ্ন করা হবে যে কোনো অধ্যায় থেকে। তাই কমন পড়ার লক্ষ্যে এ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ তুলে ধরা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. বাংলাদেশে সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় পাওয়া গিয়েছে?
উত্তর : উয়ারী-বটেশ্বরে।
প্রশ্ন-২. প্রথম নগর সভ্যতা কাকে বলে?
উত্তর : ভারত উপমহাদেশে সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে।
প্রশ্ন-৩. উয়ারী-বটেশ্বরের প্রত্নবস্তুগুলো কে প্রথম সংগ্রহ করেন?
উত্তর : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান।
প্রশ্ন-৪. সিন্ধু সভ্যতা কখন গড়ে ওঠে?
উত্তর : খ্রিষ্টপূর্ব ২৭০০ অব্দে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে।
প্রশ্ন-৫. জরাস্ট্রার কোন দেশের ধর্ম প্রচারক ছিলেন?
উত্তর : পারস্যের।
প্রশ্ন-৬. ভারত উপমহাদেশের সবচেয়ে পুরনো সভ্যতার নাম কী?
উত্তর : সিন্ধু সভ্যতা।
প্রশ্ন-৭. সিন্ধু সভ্যতা কত খ্রিষ্টাব্দে গড়ে ওঠে?
উত্তর : খ্রিষ্টপূর্ব ২৭০০ অব্দে।
প্রশ্ন-৮. সিন্ধু সভ্যতার বড় দুটি নগরের নাম কী?
উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো।
প্রশ্ন-৯. মহেঞ্জোদারো নগরে কী আবিষ্কৃত হয়েছে?
উত্তর : একটি বিশাল গোসলখানা।
প্রশ্ন-১০. হরপ্পা নগরে কী পাওয়া গেছে?
উত্তর : শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার।
প্রশ্ন-১১. ভারত উপমহাদেশের দ্বিতীয় সভ্যতা কোন নদীর উপত্যকায় গড়ে ওঠে?
উত্তর : গঙ্গা নদীর উপত্যকায়।
প্রশ্ন-১২. ভারত উপমহাদেশের প্রথম নগর সভ্যতার নাম কী?
উত্তর : সিন্ধু সভ্যতা।
প্রশ্ন-১৩. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর : নরসিংদী জেলায়।
প্রশ্ন-১৪. উয়ারী-বটেশ্বর কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর : প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে।
প্রশ্ন-১৫. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : বগুড়া জেলায়।
প্রশ্ন-১৬. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে?
উত্তর : সিন্ধু নদীর তীরে।
প্রশ্ন-১৭. কোন দেশটিকে প্রাচীনকালে পারস্য বলা হতো?
উত্তর : ইরান।
প্রশ্ন-১৮. ইউরোপে কয়টি নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর : দুইটি।
প্রশ্ন-১৯. উয়ারী-বটেশ্বর অঞ্চলে কখন থেকে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?
উত্তর : ২০০০ সাল থেকে।
আরো পড়ুনঃ–
- অধ্যায়-১ : বাংলাদেশের ইতিহাস, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- অধ্যায়-২ : বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- অধ্যায়-৩ : বিশ্ব-ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচত
- অধ্যায়-৪ : বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- অধ্যায়-৫ : বাংলাদেশের সমাজ, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- অধ্যায়-৬ : বাংলাদেশের সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়