অধ্যায়-৬ : বাংলাদেশের সংস্কৃতি, ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন-১. বস্তুগত সংস্কৃতি কী?

উত্তর : মানুষের নির্মিত বস্তু বা দ্রব্যের সাথে সম্পর্কিত সংস্কৃতিই বস্তুগত সংস্কৃতি।


প্রশ্ন-২. অবস্তুগত সংস্কৃতি কী?

উত্তর : যে সংস্কৃতির উপাদান আমরা দেখতে পারি না, ধরতে পারি না তা-ই অবস্তুগত সংস্কৃতি।


প্রশ্ন-৩. সংস্কৃতি কত প্রকার?

উত্তর : সংস্কৃতি দুই প্রকার।


প্রশ্ন-৪. Culture কী?

উত্তর : সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ।


প্রশ্ন-৫. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।’– কে লিখেছেন।

উত্তর : কবি চণ্ডীদাস।


প্রশ্ন-৬. আমাদের চিরায়ত কৃষি সংস্কৃতির পরিচায়ক কোনটি?

উত্তর : চৈত্রসংক্রান্তি মেলা।


প্রশ্ন-৭. সংস্কৃতি কাকে বলে?

উত্তর : মানুষের জীবনধারাকে সংস্কৃতি বলে।


প্রশ্ন-৮. সংস্কৃতিতে কী ফুটে উঠে?

উত্তর : সংস্কৃতিতে মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠে।


প্রশ্ন-৯. মানুষ খাদ্য গ্রহণ করে কেন?

উত্তর : বেঁচে থাকার জন্য।


প্রশ্ন-১০. নকশিকাঁথা সংস্কৃতির কোন ধরনের উপার্জন?

উত্তর : নকশিকাঁথা সংস্কৃতির বস্তুগত উপাদান।


প্রশ্ন-১১. ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাস কোন ধরনের সাংস্কৃতিক উপাদান?

উত্তর : অবস্তুগত উপাদান।


প্রশ্ন-১২. বাংলাদেশে কোন সংস্কৃতির প্রভাব বেশি?

উত্তর : বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির প্রভাব বেশি।


প্রশ্ন-১৩. আমাদের দৈনন্দিন জীবনে কোনটির ব্যবহার বেশি?

উত্তর : আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বেশি।


প্রশ্ন-১৪. পোড়ামাটির ফলক আমাদের কীসের অংশ?

উত্তর : পোড়ামাটির ফলক আমাদের কৃষ্টির অংশ।


প্রশ্ন-১৫. নদী-নালার নৈকট্যের কারণে কোন কোন পেশা গড়ে উঠেছে?

উত্তর : মাঝি, জেলে ও নৌকা বানানোর পেশা গড়ে উঠেছে।


প্রশ্ন-১৬. কীসের মাধ্যমে নদী আর নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন উঠে আসে?

উত্তর : ভাটিয়ালি ও সারি গানে।


প্রশ্ন-১৭. কয়টি বড় ভাষাগোষ্ঠী তাদের ভাষা ও সংস্কৃতি নিয়ে এদেশে আসে?

উত্তর : তিনটি ভাষাগোষ্ঠীর লোক।


আরো পড়ুনঃ–