যে প্রক্রিয়ার মাধ্যমে একটি অজানা লবণের বা যৌগের গুণগত ও পরিমাণগত দিক সম্পর্কে সম্যক জানা যায় তাকেই রাসায়নিক বিশ্লেষণ বলে। রাসায়নিক বিশ্লেষণ দুই প্রকার। যথাঃ-
১. গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ (Qualitative Analysis)।
২. পরিমাণগত বিশ্লেষণ বা মাত্রিক বিশ্লেষণ(Quantitative Analysis)।
১। গুণগত বিশ্লেষণঃ কোনো পদার্থ বা বস্তু কি কি পরমাণু দ্বারা গঠিত তা যে পদ্ধতিতে নির্ণয় করা হয় সেই পদ্ধতিকে গুণগত বিশ্লেষণ বলে। যেমন : গ্লুকোজকে বিশ্লেষণ করে দেখা গেল যে, যৌগটি কার্বন (C), হাইড্রোজেন (H) এবং অক্সিজেন (O) দ্বারা তৈরি। এই বিশ্লেষণ হলো গুণগত বিশ্লেষণ।
২। মাত্রিক বিশ্লেষণঃ যে প্রক্রিয়ায় কোন যৌগের বা মিশ্রণের কোন নির্দিষ্ট উপাদান বা বিভিন্ন উপাদানের পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা হয় তাকে মাত্রিক বিশ্লেষণ বলে। মাত্রিক বিশ্লেষণ প্রধানত দুই প্রকার। যথা- (ক) আয়তনিক বিশ্লেষণ এবং (খ) ওজনমাত্রিক বিশ্লেষণ।
আরো পড়ুনঃ-
১। স্থায়ী ও অস্থায়ী খরতার পার্থক্য কি?
২। প্রাইমারি দূষক ও সেকেন্ডারি দূষক কাকে বলে?
৪। তড়িৎ বিশ্লেষ্য ও ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে পার্থক্য কি?
৫। দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল কাকে বলে? দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফলের তুলনা লিখ।
৬। মোলার পরিবাহিতা ও তুল্য পরিবাহিতা কাকে বলে?
৭। চামড়া ট্যানিং কাকে বলে? চামড়ার ট্যানিং-এ লবণ যুক্ত করা হয় কেন?
৮। তেজস্ক্রিয় পদার্থ কাকে বলে? তেজস্ক্রিয় পদার্থের প্রকারভেদ।
৯। পারমাণবিক বর্ণালী কাকে বলে? পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হয়?
১০। নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয় বিক্রিয়ার প্রয়োগ, শ্রেণিবিভাগ।
১১। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? তেজষ্ক্রিয় আইসোটোপের ব্যবহার।
১২। পারমাণবিক শাঁস কাকে বলে? কীভাবে পারমাণবিক শাঁস গঠিত হয়?
💖💖💖
ReplyDelete